চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:19 পূর্বাহ্ন 23, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের পেমব্রুক শহরের কাছে ভয়াবহ এক বাস দুর্ঘটনায় একজন শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। প্রায় ৫৪ জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক শহরের দিকে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে উল্টে যায়।

সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আই-৯০ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, দমকল বাহিনী ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

স্থানীয় পুলিশের মুখপাত্র বলেন, বাসটি সম্ভবত দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চালকসহ মোট ৫২ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই ছিলেন ভারতীয়, চীনা ও ফিলিপিনো পর্যটক। দুর্ঘটনার পর মহাসড়কের উভয়দিকের যান চলাচল বন্ধ করে বিকল্প পথ নির্দেশনা দিয়েছে নিউইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি।

উল্লেখ্য, দুর্ঘটনার সময় বাসটিতে অনেক শিশু যাত্রীও ছিল, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। উদ্ধারকারীরা বলছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত এখনও চলমান।

Tags: নিউইয়র্কবাস দুর্ঘটনা
Previous Post

চাঁপাইনবাবগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিককে পুশ-ইন

Next Post

সারের বাজারে কৃত্রিম সংকটের মূল হোতা বিএডিসি’র মহাব্যবস্থাপক

Next Post
বিভিন্ন ধরণের সার বস্তা, কৃষি উপকরণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারের বাজারে কৃত্রিম সংকটের মূল হোতা বিএডিসি'র মহাব্যবস্থাপক

ব্রাজিলিয়ান ফুটবল তারকা খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ডটি এখন এই ব্রাজিলিয়ানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT