চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 28, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে ট্রেন সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর ধ্বংসস্তূপে যাত্রী আটকা পড়ার খবর পাওয়া গেছে, আর উদ্ধার অভিযান এখনো চলছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে জাকার্তা সংলগ্ন বেকাসি শহরের একটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। একটি কমিউটার ট্রেন ও একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র কারিনা আমান্ডা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর পর্যন্ত ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীরা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন। এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ধ্বংসস্তূপের মধ্যে অন্তত চারজন জীবিত অবস্থায় আটকা রয়েছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসরনাস-এর প্রধান মোহাম্মদ স্যাফিই জানান, এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি।

তিনি বলেন, ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সংকীর্ণ জায়গায় কাজ করতে হওয়ায় উদ্ধার কার্যক্রম জটিল হয়ে পড়েছে। ধীরে ধীরে ধ্বংসস্তূপ কেটে আটকে পড়াদের বের করার চেষ্টা চলছে।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ট্রেনের ধাতব কাঠামো কাটতে অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করতে দেখা গেছে, যাতে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা যায়।

রাষ্ট্রায়ত্ত রেল অপারেটর কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ৭৯ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরেক মুখপাত্র ফ্রানোটো উইবোও জানান, একটি ট্যাক্সি লেভেল ক্রসিংয়ে কমিউটার ট্রেনটিকে আঘাত করলে সেটি লাইনের ওপর থেমে যায়। পরে ওই অবস্থায় দূরপাল্লার ট্রেনটি এসে ধাক্কা দেয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনায় জাকার্তা-চিকারাং কমিউটার ট্রেন এবং আর্গো ব্রোমো আংগ্রেক নামের দূরপাল্লার ট্রেনটি জড়িত ছিল, যা জাকার্তা ও সুরাবায়ার মধ্যে দ্রুতগতির সেবার জন্য পরিচিত।

ইন্দোনেশিয়ার রেল নেটওয়ার্কে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়। ২০১০ সালে জাকার্তা থেকে আসা একটি ট্রেন সেন্ট্রাল জাভায় স্টেশনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে ৩৬ জন নিহত হন। এছাড়া ২০১৫ সালে ওয়েস্ট জাভায় একটি যাত্রীবাহী ট্রেন অনিরাপদ লেভেল ক্রসিংয়ে একটি মিনিবাসকে ধাক্কা দিলে ১৮ জনের মৃত্যু হয়।

Tags: ইন্দোনেশিয়াজাকার্তাট্রেন দুর্ঘটনানিহত ১৪
Previous Post

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Next Post

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Next Post
ছবি: প্রতিনিধি

মালদ্বীপে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

ইইউ'র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি জোরদারে একমত বাংলাদেশ-ফ্রান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT