চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 18, এপ্রিল 2026
in জনপদ, সুনামগঞ্জ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের চার উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজ শিক্ষার্থীসহ পাঁচজন কৃষকের মৃত্যু হয়েছে। হঠাৎ ওঠা কালবৈশাখী ঝড়ের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে দিরাই, তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধর্মপাশার হাবিবুর রহমান ও রহমত উল্লাহ, জামালগঞ্জের নাজমুল হোসেন, তাহিরপুরের আবুল কালাম এবং দিরাইয়ের লিটন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আকস্মিকভাবে আকাশ কালো হয়ে কালবৈশাখী ঝড় শুরু হলে হাওরে কাজ করা কৃষক ও হাঁস পালনকারীরা বজ্রাঘাতে আক্রান্ত হন। তাহিরপুরের মাটিয়ান হাওরে গুরুতর আহত আবুল কালামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশার টগার হাওরে বজ্রাঘাতে নিহত হাবিবুর রহমান বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। একই সময়ে দিরাইয়ের কালিয়াগোতার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান লিটন মিয়া।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে হাওরে অবস্থানরত কৃষকদের আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: নিহত ৫বজ্রপাতসুনামগঞ্জে
Previous Post

হাম পরিস্থিতিকে ‘মহামারি’ ঘোষণা করে জরুরি পদক্ষেপের দাবি

Next Post

ডিপিএল: দলবদলের প্রথমদিনে ঠিকানা পেলেন যারা

Next Post

ডিপিএল: দলবদলের প্রথমদিনে ঠিকানা পেলেন যারা

পূর্ব শত্রুতা ও টাকার বিরোধে মোহাম্মদপুরে ‘লম্বু আসাদুল’ হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT