চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলে নিহত

সুমন রায় by সুমন রায়
9:45 অপরাহ্ন 21, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে ভূমিকম্পের ফলে দোকানের ভাঙা অংশ ও ক্ষতিগ্রস্ত সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ
নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া বিভিন্ন এলাকায় বিভিন্ন ভবনে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০.৩৯ মিনিটে এই ভূমিকম্প অনূভূত হয়।

জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। যার মাত্রা ছিল ৫.৭। এসময় মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন ভবন, বাসা ও দোকান থেকে ছুটোছুটি করে রাস্তায় বেরিয়ে আসে। এসময় আহত হয় শতাধিক শিশু ও নারী-পুরুষ।

ভূমিকম্পে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ছেলে ওমর (৮) মারা যায়। পরে বাবা দেলোয়ার হোসেনকেও মৃত ঘোষণা করা হয়।
নরসিংদীতে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত ভবনের ভাঙা অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ অপরদিকে, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধ্বসে কাজম আলী (৭৫) নামে একজন বৃদ্ধ মারা যান। একই উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজীরচর গ্রামে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে স্ট্রোক করে নাসির উদ্দিন (৬৫) নামে একজন মারা যায়।
অন্যদিকে শিবপুরের জয়নগরে গাছ থেকে পড়ে ফোরকান (৪০) নামে একজনের মৃত্যু হয়।

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ওই সাবস্টেশন দিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসন, জেলা পুলিশ ও দমকল বাহিনী বিভিন্ন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

Tags: নিহতভুমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল
Previous Post

মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে হবে: প্রধান উপদেষ্টা

Next Post

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টার নির্বাচনী ভাষণে সশস্ত্র বাহিনীকে দায়িত্বশীল থাকার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশ নারী ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ: সেমিফাইনালে যেতে থাইল্যান্ডকে হারাতে হবে রূপালিদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT