চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে আমেরিকান রাষ্ট্রনায়কদের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in বিনোদন
A A
বিশ্ব নেতাদের জীবনী ও ইতিহাসের উপর ভিত্তি করে চলচ্চিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলছে যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন।মূল লড়াইটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ২০২৫ সালের জানুয়ারি থেকে চার বছরের জন্য বিজয়ী নেতা পাবে বিশ্বের ক্ষমতাধর দেশটি পরিচালনা করার ক্ষমতা।

এবছর আমেরিকার নির্বাচন নিয়ে কম বেশি সবার মাঝেই বেশ উত্তেজনা! কৌতূহলীরা বিশেষ এই নির্বাচনকে কেন্দ্র করে দেখে নিতে পারেন যুক্তরাষ্ট্রে নির্বাচিত বিভিন্ন সময়ের পাঁচ রাষ্ট্রনায়ককে নিয়ে নির্মিত আলোচিত পাঁচটি সিনেমা:

লিংকন
মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন। যিনি রিপাবলিকান পার্টির প্রথম প্রেসিডেন্ট হিসেবে ১৮৬১ হতে ১৮৬৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাকে নিয়ে নির্মিত স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’ ছবিটিকে সেরা ছবি বলা হয়। যেখানে লিংকনের চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা ড্যানিয়েল ডে-লুইস। যিনি দারুণভাবে লিংকনের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়ে নেন।

নিক্সন
বিশ শতকের সবচেয়ে বিতর্কিত মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম হলেন রিচার্ড নিক্সন। তার ক্যারিয়ারের বেশিরভাগ জুড়ে রয়েছে নানান কেলেঙ্কারির গল্প। নিক্সনের প্রেসিড্যান্সিকাল নিয়ে নির্মিত অলিভার স্টোনের ‘নিক্সন’ সিনেমাটিতে নিক্সনের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্থনি হপকিন্স।

ডব্লিউ
অলিভার স্টোন আরো একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের জীবন ও রাজনৈতিক জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। যেটি ছিল জর্জ ডব্লিউ বুশকে নিয়ে। বিশ্বের অন্যতম সমালোচিত এই রাষ্ট্রনায়ককে নিয়ে অলিভার স্টোনের পরিচালিত চলচ্চিত্রটির নাম হল ‘ডব্লিউ’।

দ্য বাটলার 
চলচ্চিত্র নির্মাতা লি ড্যানিয়েল তার ‘দ্য বাটলার’ চলচ্চিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে দিয়ে অভিনয় করাতে চেয়েছিলেন, কিন্তু ভয়েই নাকি সে কথা প্রেসিডেন্টের সামনে বলতে পারেননি তিনি। মার্কিন প্রযোজক-পরিচালক লি ড্যানিয়েল হোয়াইট হাউস বাটলার ইউজিন অ্যালেনের কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।

এলবিজে
মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের রাজনৈতিক জীবনী নিয়ে নির্মিত ছবিটিতে তার ভূমিকায় দেখা গিয়েছিল উডি হ্যারেলসনকে।  ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৬তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Tags: কমলা হ্যারিসজো বাইডেনট্রাম্পনির্বাচনপ্রেসিডেন্টযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের নির্বাচনলিড বিনোদন
Previous Post

মার্কিন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে সুইং স্টেট মিশিগান

Next Post

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

Next Post
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৬ প্রার্থী

বিএনপি নেতার সাক্ষাৎকার, নির্বাচন কমিশন গঠনের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন গঠনে দক্ষ-নির্ভীকদের নাম সুপারিশ করবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT