চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে জর্জ ক্লুনির সেরা পাঁচ সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 06, মে 2025
in বিনোদন
A A
জর্জ ক্লুনি সিনেমার এক দৃশ্য, পটভূমিতে পোস্টার ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে তার বর্ণাঢ্য ক্যারিয়ার। তাকে বলা হয়, পৃথিবীর বৃহৎ সিনেমা ইন্ডাস্ট্রির বর্ণময় এবং চিন্তাশীল অভিনেতা। তিনি জর্জ ক্লুনি। শুধু ব্লকবাস্টার বা বড় বাজেটের ছবির জন্যই চিত্রনাট্য বেছে নেন না, বরং এমন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন যার ভেতরে গভীরতা আছে, এবং যেসব ছবির একটি স্পষ্ট বক্তব্য রয়েছে।

মঙ্গলবার (৬ মে) হলিউডের দাপুটে এই অভিনেতার জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনীত এমন পাঁচটি চলচ্চিত্রের কথা ভক্ত অনুরাগীদের আবারও স্মরণ করিয়ে দেয়া যায়, যেগুলোতে প্রিয় অভিনেতার অভিনয় দক্ষতা ও সিনেমা নির্বাচনের সূক্ষ্মতার কথা ফুটে উঠে-


আউট অব সাইট (১৯৯৮)
এই সিনেমাটিই জর্জ ক্লুনির চলচ্চিত্র ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। তিনি এই সিনেমায় এক চৌকস ব্যাংক ডাকাতের চরিত্রে অভিনয় করেন। জীবন জটিলতার এক পর্যায়ে যার পরিচয় হয় এক কঠোর ফেডারেল মার্শালের (জেনিফার লোপেজ) সঙ্গে। ক্লুনি ও লোপেজের মধ্যে চমৎকার রসায়ন রয়েছে, আর পরিচালক স্টিভেন সোডারবার্গ সিনেমায় দুর্দান্ত ছন্দ ও শৈলী এনেছেন। এই ছবির জন্য ক্লুনি অন্যভাবে তার দর্শকদের মোহিত করতে সমর্থ হন।

মাইকেল ক্লেটন (২০০৭)
‘আউট অব সাইট’-এ ক্লুনি যতোটা চার্মফুল, মাইকেল ক্লেটনে–এ তিনি ততোটাই সংযত। এখানে তিনি একটি বড় আইনি প্রতিষ্ঠানের ‘ফিক্সার’ চরিত্রে অভিনয় করেছেন। যিনি সব বিপদে ঠান্ডা মাথায় সামাল দেন। কিন্তু এক জটিল মামলায় তার চারপাশে সবকিছু ভেঙে পড়তে শুরু করে। এটি ধীরগতির কিন্তু বুদ্ধিদীপ্ত একটি সিনেমা। ক্লুনি খুব সূক্ষ্মভাবে এই সিনেমায় আবেগ ফুটিয়ে তুলেছেন—কোনো নাটকীয়তা নয়, বরং ভেতর থেকে আসা চাপ ও দ্বন্দ্ব ধীরে ধীরে তার মুখাবয়বে ফুটে ওঠে। এটি এক নিঃশব্দ কিন্তু গভীরভাবে প্রভাবশালী পারফরম্যান্স!

আপ ইন দ্য এয়ার (২০০৯)
সিনেমাটি সবসময়ই প্রাসঙ্গিক। ক্লুনি এখানে রায়ান বিংহ্যাম চরিত্রে—একজন কর্পোরেট ‘ডাউনসাইজার’ যিনি সারাক্ষণ দেশজুড়ে ঘুরে বেড়িয়ে লোকজনকে চাকরি থেকে ছাঁটাই করেন। তিনি সংযোগ এড়িয়ে জীবন কাটাতে চান, কিন্তু এক সময় তার নিজস্ব দর্শন ভেঙে পড়ে। এই চরিত্রে ক্লুনি ভেতরের একাকিত্বকে এমনভাবে প্রকাশ করেন যা কখনো অতিনাটকীয় লাগে না। ক্লুনির অভিনয় এই গল্পকে জীবন্ত করে তোলে।

দ্য ডিসেন্ডান্টস (২০১১)
অ্যালেক্সান্ডার পেইনের পরিচালনায় তৈরি এই ট্র্যাজিকমেডি সিনেমায় ক্লুনি অভিনয় করেন ম্যাথিউ “ম্যাট” কিং চরিত্রে। যার স্ত্রী কোমায় চলে যায় এবং সে জানতে পারে, অন্য কারো সঙ্গে তার স্ত্রীর অতীত সম্পর্কের খবর। সিনেমায় ক্লুনি তার সবচেয়ে মানবিক দিকটি ফুটিয়ে তোলেন। নিখুঁত পিতা নয়, বরং ভুল করা একজন মানুষ যে সাধ্যমতো চেষ্টা করছে। তার ও শেইলিন উডলি-র (মেয়ের চরিত্রে) দৃশ্যগুলো খুবই বাস্তব ও হৃদয়ছোঁয়া।

গুড নাইট, এন্ড গুড লাক (২০০৫)
এই সিনেমায় ক্লুনি প্রধান চরিত্রে না থাকলেও, তিনি এটি পরিচালনা, সহ-লিখন এবং পার্শ্বঅভিনেতা হিসেবে অভিনয় করেন। ১৯৫০-এর দশকে মার্কিন সাংবাদিক এডওয়ার্ড আর. মারো–র গল্প এটি, যিনি সেনেটর ম্যাকার্থির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটি একটি সাহসী ও প্রায় নিঁখুত সিনেমা, যেখানে ক্লুনির পরিচালনার দক্ষতা স্পষ্ট। –কইমই

Tags: জন্মদিনজর্জ ক্লুনিলিড বিনোদনসিনেমাসুপারস্টারহলিউড তারকা
Previous Post

৬ মাস পর সাবেক পৌর কমিশনারের লাশ উত্তোলন

Next Post

শাহরুখকে চিনলেন না মেট গালার উপস্থাপিকা?

Next Post
চ্যানেল আই অনলাইন উপস্থাপিকা মেট গালা অনুষ্ঠানে অতিথিদের সাথে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে চিনলেন না মেট গালার উপস্থাপিকা?

নাসিরউদ্দিনের হাসিমুখের ছবি, তিনজন পুরুষের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি কখনোই পুষ্পার মতো সিনেমা দেখব না: নাসিরউদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT