চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ৫ বাংলাদেশিকে ফেরত

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
6:12 অপরাহ্ন 13, আগস্ট 2025
in জনপদ, জয়পুরহাট
A A
বাংলাদেশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় আটক ৫ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ৫ বাংলাদেশি সদস্যকে ফেরত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠালেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে কয়া সীমান্তের ২৭১/৫৪ পিলার এলাকায় বাংলাদেশি এসব নাগরিকদের বিজিবির হাতে তুলে দেন বিএসএফ।

দেশে ফেরত আসা ব্যাক্তিরা হলেন, খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল, মুরাদের স্ত্রী সাগরিকা বেগম, মুরাদের দুই ছেলে রমজান মোড়ল ও মুসকান মোড়ল এবং মেয়ে আমেনা মোড়ল।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ আরিফুর দৌলা জানান, গত ১২ আগস্ট রাতে  জয়পুরহাট ২০ বিজিবির কয়া বিওপির বিপরীতে ভারতের বালুপাড়া এলাকায় সীমান্ত পিলার ২৮২/৪৩-এস থেকে প্রায় ৮শ গজ ভেতরে ওই ৫ জনকে আটক করে বিএসএফ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০২০ সালে ভারতের কেরালা রাজ্যের এন্নাকুলাম নামক স্থানে একটি ভাংগাড়ি দোকানে দিন মজুরের কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম জানান, বিজিবি নারী-পুরুষ, শিশু সহ ৫ জনকে থানায় হস্তান্তর করেছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, ভারতে চিকিৎসা শেষে দেশে আসার সময় বিএসএফ তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাদেরকে হস্তান্তর করা হবে।

Tags: অবৈধ অনুপ্রবেশবিএসএফবিজিবিভারতীয় সীমান্তরক্ষী বাহিনীসীমান্ত
Previous Post

ভূমি-অটোমেটেড সিস্টেম চালু হলে জনভোগান্তি কমবে: ভূমি উপদেষ্টা

Next Post

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবন, ঢাকা, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় ২ সেপ্টেম্বর

ফিলিস্তিন রাষ্ট্রদূত ও বাফুফে সভাপতি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতে সমবেদনা জানালেন বাফুফে সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT