চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, রাজবাড়ী
A A
নুরাল পাগলের লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৫, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবাড়ীর গোয়ালন্দে মাজারে হামলা, ভাঙচুর।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবার শরীফে হামলা, ভাঙচুর এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাড়ে ৩ হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে পুলিশ। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, শুক্রবার ৫ সেপ্টেম্বর পুলিশের ওপর হামলার ঘটনায় দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের আফজাল সরদারের ছেলে মো. শাফিন সরদার (১৯), বালিয়াডাঙ্গী গ্রামের লাল মিয়ার ছেলে হিরু মৃধা (৪০), দক্ষিণ উজানচর গ্রামের আক্কাস মৃধার ছেলে মাসুদ মৃধা, দেওয়ানপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে এনামুল হক জনি (৩২), কাজীপাড়া গ্রামের আরিফ কাজীর ছেলে অপু কাজী (২৫)।

ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলার দরবার শরিফে। পাল্টা আক্রমণ করেন ভক্তরা। সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পরে নুরাল পাগলার দরবার শরিফে ঢুকে আগুন ধরিয়ে দেয় তৌহিদী জনতা। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। সেই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Tags: ৫ জন গ্রেপ্তারগোয়ালন্দমামলারাজবাড়ী
Previous Post

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গেলেন জাকের

Next Post

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

Next Post
টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা-ভাঙচুর

বদরুদ্দীন উমর মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হিসেবে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর: প্রসিকিউটর তামীম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT