চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮তম বিশেষ বিসিএসের পরীক্ষা আজ, প্রার্থী ৪১ হাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 পূর্বাহ্ন 18, জুলাই 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
বিশেষ বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশেষ এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর বিপরীতে এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ প্রার্থী। সে হিসাবে প্রতিটি শূন্য আসনে লড়ছেন প্রায় ১৪ জন প্রার্থী।

কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের ‘যথেষ্ট সময়’ হাতে নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এদিকে, লিখিত পরীক্ষা সামনে রেখে প্রার্থীদের জন্য বিশেষ তিনটি নির্দেশনা দেওয়া হয়েছে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রার্থীদের এসব নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দিয়েছে পিএসসি।

পিএসসির তিন নির্দেশনা

১. পরীক্ষার দিন সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের শুধুমাত্র প্রবেশপত্র ও কালো কালির বলপেন নিয়ে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে হলের মূল গেট বন্ধ করা হবে। এরপর কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষার হলে আসার সময় প্রবেশপত্র ও কালো কালির বলপেন ছাড়া অন্য কোনো নিষিদ্ধসামগ্রী আনা যাবে না। আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩. প্রবেশপত্রে হলের নাম দেখে নিশ্চিত হয়ে হলে যাবেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে যথেষ্ট সময় নিয়ে হলে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হলো।

২০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা

৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এরমধ্যে শুক্রবার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

এমসিকিউ পদ্ধতিতে মেডিকেল সায়েন্সের বিষয়ে ১০০ এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের ১০০ নম্বরের মধ্যে বাংলায় ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।

এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

Tags: বিশেষ বিসিএসবিসিএস পরীক্ষাশিক্ষক নিয়োগ
Previous Post

রাজধানীতে সেনা কল্যান ভবনে অগ্নিকাণ্ড

Next Post

টানা ৩ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

Next Post
বৃষ্টির জন্য জলবিন্দু ঝরছে জানালার কাচে, গাছের পাতা ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৩ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের দৃশ্য, ব্যাংকিং ভবন ও গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT