চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে কাকে ভোট দেবেন, নিশ্চিত নন ৪৮ শতাংশ ভোটার: জরিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 11, আগস্ট 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী জরিপের ফলাফল উপস্থাপন করছে বিশ্লেষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি- সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ৪৮ শতাংশেরও বেশি মানুষ। অন্যদিকে, নির্বাচনে কাকে ভোট দিতে চান তা বলতে রাজি হননি ১৪ দশমিক ৪ শতাংশ ভোটার।

সোমবার (১১ আগস্ট) ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)’র জরিপের প্রকাশিত ফলাফলে এমন চিত্র উঠে এসেছে। জরিপটি করা হয় মূলত অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন, সংস্কার, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে।

জরিপে দেখা যায়, যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের মধ্যে ১২ শতাংশ মানুষ বিএনপিকে, ১০ দশমিক ৪ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে, ৭ দশমিক ৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে এবং ২ দশমিক ৮ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান।

৮ মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে ১৬ দশমিক ৩০ শতাংশ মানুষ বিএনপি, ১১ দশমিক ৩০ শতাংশ জামায়াত ও দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন।

অর্থাৎ জরিপ অনুযায়ী ৮ মাস পরে বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমলেও এনসিপির ভোট সামান্য বেড়েছে।

জরিপে বয়সভেদে দলগুলোর প্রতি জনসমর্থন নিয়ে যে ফলাফল উপস্থাপন করা হয়েছে, তাতে দেখা যায়, ২৭ বছরের নিচে ৯ শতাংশ মানুষ বিএনপিকে, ১২ শতাংশ জামায়াতে ইসলামীকে, ৭ শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চায়।

আবার ২৮ থেকে ৩৫ বছরের মানুষের মধ্যে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তা সমান দেখা গেছে। অর্থাৎ এই বয়সের ১১ শতাংশ মানুষই বিএনপি ও জামায়াতকে ভোট দিতে চায়।

তবে ৫০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি লক্ষ্য করা গেছে। ৫০ থেকে তার বেশি বয়সের ১৬ শতাংশ মানুষ বিএনপি, ৯ শতাংশ মানুষ জামায়াত, ৭ শতাংশ মানুষ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ মানুষের সমর্থন এনসিপির প্রতি।

অন্যদিকে, শিক্ষার স্তরভেদেও রাজনৈতিক দলগুলোর জনসমর্থনের বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়েরই প্রতিই জনসমর্থন রয়েছে শতকরা ১০ শতাংশ করে। গ্রাজুয়েটদের মধ্যে পাঁচ শতাংশ আওয়ামী লীগ এবং চার শতাংশ লোকের সমর্থন এনসিপির প্রতি।

আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে আবার বিএনপির জনসমর্থন বেশি। এই ক্যাটাগরির ১৪ শতাংশ মানুষের সমর্থন বিএনপির প্রতি, জামায়াতের প্রতি ৯ শতাংশ, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ২ শতাংশ মানুষের সমর্থন এনসিপির প্রতি।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ শতাংশ মানুষ মনে করে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে। তবে ১৫ শতাংশ মানুষ মনে করে সুষ্ঠু হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

রাজনৈতিক বক্তৃতা-স্লোগানে হঠাৎ কেন ‘টুঁ-টুঁ’

Next Post

কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়: এখন পর্যন্ত যা জানা গেল

Next Post
বাংলাদেশের গণভবন ভবনের আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় আওয়ামী লীগের কার্যালয়: এখন পর্যন্ত যা জানা গেল

বাংলাদেশের সুপ্রিম কোর্টের ভবন, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

খায়রুল হকের মামলা বাতিলের শুনানিতে হাইকোর্টে হট্টগোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT