চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও দু’দিন

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
7:59 অপরাহ্ন 09, জুন 2023
in পরিবেশ
A A
ঢাকায় বৃষ্টির মধ্যে রিকশা ও অটো রিকশা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সারাদেশের প্রায় সব অঞ্চলেই সব অঞ্চলেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। শুধুমাত্র ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হয়নি। এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির।

এই বৃষ্টিতে দীর্ঘ অপেক্ষা এবং তাপদাহের পর টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টির ছোঁয়া পেলো রাজধানীবাসী। তীব্র গরম এবং লোডশেডিং থেকে কিছুটা মুক্তির জন্য যেখানে রাজধানীবাসী অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। তখন টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি অনেকটাই স্বস্তিদায়ক। বৃষ্টির এ ধারা অব্যহত থাকতে পারে আরও দু’দিন।

দীর্ঘ অপেক্ষা এবং তাপদাহের পর টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টির ছোঁয়া পেল রাজধানীবাসী। তীব্র গরম এবং লোডশেডিং থেকে কিছুটা মুক্তির জন্য যেখানে রাজধানীবাসী অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। তখন টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টি অনেকটাই স্বস্তিদায়ক।

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ  জানিয়েছেন: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই সাথে মৌসুমি বায়ু চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে পৌঁছে গেছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর মিলিত প্রভাবের কারণে গতকাল ৮ ই জুন থেকে দেশব্যাপী বৃষ্টিপাত হচ্ছে যা ১১ ই জুন পর্যন্ত অব্যহত থাকার সম্ভাবনা রয়েছে।

‘‘বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। ফলে এটি লঘুচাপ কিংবা আরও দুর্বল হয়ে সাধারণ বৃষ্টিপাত আকারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়েই স্থল ভাগে প্রবেশ করে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আর আগামী ২৪ ঘন্টার মধ্যে।’’

দেশে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৮ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং নিকলিতে সর্বনিম্ন ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত আরো অগ্রসর হতে পারে।

আজ ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিটে।

Tags: আবহাওয়াবৃষ্টি
Previous Post

করোনায় শনাক্ত ৯৪

Next Post

ক্যাসিনোতে নিরব-তাসকিনের টেক্কা, রহস্যময়ী বুবলী!

Next Post
নির্বাচনী অনুষ্ঠানে একজন পুরুষ ও একজন নারী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাসিনোতে নিরব-তাসকিনের টেক্কা, রহস্যময়ী বুবলী!

ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শক বসে দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ফলোঅন এড়ালেও অজিদের বড় লিড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT