চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:48 অপরাহ্ন 09, জুন 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি, বন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৪৫ বাংলাদেশি নাগরিক। রোববার ৯ জুন সকালে কক্সবাজারের নুনিয়ারছরা বিআইডব্লিউটিএর ঘাটে বাংলাদেশি এসব নাগরিকদের হস্তান্তর করেন মিয়ানমারের বিজিপি প্রতিনিধি দল।

এর আগে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে বাংলাদেশের জলসীমায় তাদের নিয়ে আসা হয়। পরে কোস্ট গার্ডের একটি জাহাজে করে সকাল ১০টার দিকে এসব বাংলাদেশি নাগরিকদের কক্সবাজারের নুনিয়ারছরা বিআইডব্লিউটিএর ঘাটে নিয়ে এসে তাদের হস্তান্তর করেন মিয়ানমার কর্তৃপক্ষ।

বাংলাদেশি নাগরিকদের হস্তান্তরের পর বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যদের হস্তান্তর করে বিজিবি কর্তৃপক্ষ। সকাল সোয়া ৭টায় মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের বিজিবির তত্বাবধানে টেকনাফ থেকে নুনিয়ারছরা বিআইডব্লিউটিএর ঘাটে নিয়ে আসা হয়। এরপর মিয়ানমারের নৌ বাহিনীর জাহাজ দিয়ে দুপুরে তারা ফেরত যাবেন নিজ দেশে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এডিএম মো ইয়ামিন হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

সকালে নুনিয়ারছরা বিআইডব্লিউটিএর ঘাটে মিয়ানমারের বিজিপি প্রতিনিধি দল বাংলাদেশে মিয়ানমার দূতাবাসের কর্মকর্তা এবং বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হোসাইন কবিরসহ বিজিবি কর্মকর্তা এবং কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইয়ামিন হোসেন হস্তান্তর উপলক্ষে সংক্ষিপ্ত বৈঠক করেন।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির জানিয়েছেন, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন রোববার ভোরে মিয়ানমার থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিকদের নিয়ে কক্সবাজার সাগর উপকূলে পৌঁছান। শনিবার মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে জাহাজটি রওয়ানা দেয়। মিয়ানমারের কারাগারে কারাভোগ শেষে ৪৫ বাংলাদেশিকে ফেরত দিচ্ছে মিয়ানমার কর্তৃপক্ষ। এর বিনিময়ে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে জের ধরে পালিয়ে আসা ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্য ফেরত যাচ্ছে।

তিনি জানান, বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হয়ে কারাভোগ শেষ করা ৪৫ বাংলাদেশি নাগরিক। ওখানে কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা রয়েছে।

এর আগে গত ২৫ এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরে ছিলেন ১৭৩ জন বাংলাদেশি। একই সঙ্গে ওইদিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।

পরবর্তীতে গত ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কয়েক দফায় আরও ১৩৪ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত ১২ মে কক্সবাজার সফরে আসা পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ জানিয়েছিলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসাদের মধ্যে কজন লে কর্ণেল ও ২ জন মেজরও রয়েছেন। যারা এতদিন বিজিবির হেফাজতে ছিল।

Tags: কক্সবাজারদেশে ফিরেছেনমিয়ানমার
Previous Post

টরেন্টোতে সাত দিনব্যাপী নাট্যকর্মশালা শুরু

Next Post

আদালত অবমাননার অভিযোগে আইনজীবীকে তলব, মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগে আইনজীবীকে তলব, মামলা পরিচালনায় নিষেধাজ্ঞা

অন্তঃসত্ত্বা নন ক্যাটরিনা, ক্যাটরিনা কাইফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তঃসত্ত্বা নন ক্যাটরিনা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT