চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:40 অপরাহ্ন 31, মে 2025
in প্রবাস সংবাদ
A A
জেদ্দায় শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি তিন পর্বের অনুষ্ঠান আয়োজন করেন। প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনভেস্টর আব্দুল মান্নানের সভাপতিত্বে, সদস্য সচিব মীর মনিরুজজামান তপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ চৌধুরী সি আই পি, প্রকৌশলী গিয়াস উদ্দিন, মঈন চৌধুরী, ইঞ্জিনিয়ার নুরুল আমিন, টিপু সুলতান, শেখ মোস্তক, রহিম চৌধুরী, আহমেদ রহিম, আলমগীর হোসেন, সোলেমান ভুট্টো, ফরহাদ হোসেন রুমি, কাজী নজরুল ইসলামসহ বিএনপি ও অংগ সংগঠনের নেত্রীবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দিন।

প্রধান অতিথি সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারী আব্দুল মান্নান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনাকালে তিনি বলেন, জিয়াউর রহমানের ১৯ দফা বাংলাদেশিদের মুক্তির সনদ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিল যা আজও অন্যান্য দল অনুসরণ করে। জিয়াউর রহমানের প্রতিটি কর্মীকে জানতে হবে শহীদ রাষ্ট্রপতি কি ছিলেন, কেমন ছিলেন এবং মৃত্যুর পর তিনি তার উত্তরসূরিদের জন্য কি সম্পদ রেখে গিয়েছিলেন।

তিনি বলেন, আমাদের জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে তাহলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফা বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আগামীর বাংলাদেশ গড়ার পথ প্রশস্ত হবে।

আগামী নির্বাচনে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়িত হবে বলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি আগামী সংসদে অবশ্যই প্রবাসীদের প্রতিনিধি থাকবে বলে তিনি বিশ্বাস করেন। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সর্বশক্তি নিয়োগ করে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দিকে তাকিয়ে আছে।

আগামী দিনের ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন সাধারণ মানুষ দেখছে তা বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে। বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে অর্থনীতির গতিকে সচল রাখতে সকল প্রবাসীকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরনের প্রতি তিনি আহ্বান জানান।

Tags: পালনসৌদি আরব
Previous Post

মেহেরপুর-কোরবানীর জন্য পশু প্রস্তুতে ব্যস্ত খামারীরা

Next Post

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রোববার, সরাসরি সম্প্রচারের প্রস্তুতি

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রোববার, সরাসরি সম্প্রচারের প্রস্তুতি

পিএসজি ও ইন্টার দলের খেলোয়াড়রা মাঠে ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপামঞ্চে পিএসজি-ইন্টার: পরিসংখ্যান কী বলছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT