চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেউ বলেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 পূর্বাহ্ন 28, মার্চ 2023
in বিনোদন
A A
নতুন সিনেমার মুক্তির জন্য প্রস্তুত অভিনেতা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার ক্যারিয়ার ২৩ বছর হলেও ১৬ বছরের বেশি সময় ধরে সাফল্যের চূড়ায় অবস্থান করছেন শাকিব খান। এখনও তার ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড় দেখা যায়!

এজন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব! তিনি থাকলেই যেন ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ বলেন ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান কিংবা সুপারস্টার!

সোমবার (২৮ মার্চ) বাংলা চলচ্চিত্রের এই তারকার ৪৪তম জন্মদিন। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চললেও কিং খান হিসেবে শাকিবের উত্থানটা ২০০৭ সালের দিকে। তারপর থেকে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব। তাকে ঘিরেই এখানে টাকা লগ্নি হয়; ব্যবসার ছক আঁকেন প্রযোজক-হল মালিকরা।

অনেক নতুন মুখ আসে আবার হারিয়েও যাচ্ছে। কিন্তু শাকিব বহাল তবিয়তে নিজের রাজত্ব ধরে রেখেছেন। এই যে চলচ্চিত্রের মন্দার বাজার তবুও তিনি আশা জাগাতে পারেন। এটাই শাকিবের সবচেয়ে বড় ক্যারিশমা।

সমালোচনা ও শত বাধা বিপত্তি টপকে শাকিব হাল ধরে আছেন ইন্ডাস্ট্রির। সমসাময়িক প্রায় সব প্রবীণ-নবীন নির্মাতার সাথেই কাজ করেছেন তিনি।

নায়ক হয়েছেন মৌসুমী-শাবনূর-পপি-পূর্ণিমা থেকে শুরু করে আজকের নবাগতা কয়েকজন নায়িকার সঙ্গেও! পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের ছবি করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও!

এবারের জন্মদিনটা শাকিবের কাটছে গুলশানের বাসাতে। পবিত্র রমজান মাসের কারণে জন্মদিন নিয়ে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। তবে নির্ধারিত দিনের আগেই এই তারকার ফ্যান ফলোয়ার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন শাকিবকে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়!

Tags: জন্মদিনরমজানলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

প্রযোজক রহমতের বিরুদ্ধে শাকিব খানের মামলা

Next Post

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৬

Next Post
অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলের বাইরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৬

কক্সবাজারে উদ্ধার তরুণী, পুলিশ সদস্যরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অপহরণের শিকার তরুণী কক্সবাজারে হোটেল থেকে উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT