চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক উপজেলার ৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

এস কে রাসেল by এস কে রাসেল
5:07 অপরাহ্ন 06, ডিসেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
উপজেলা শিক্ষা অফিসের কার্যালয়, কিশোরগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ৪৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এ পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও পাঠদানে সমস্যার সৃষ্টি হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৪৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব প্রতিষ্ঠান। এছাড়াও ৪০টি বিদ্যালয়ে চলতি দায়িত্বে থাকা শিক্ষক দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা হচ্ছে। শূন্য পদের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে কিছুদিন পর পর অবগত করা হয়। অচিরেই এ সমস্যা সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দাপ্তরিক কাজ ছাড়াও প্রতিষ্ঠান প্রধানের অনেক দায়িত্ব পালন করতে হয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এতে অনেক জায়গায় শিক্ষকদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে শ্রেণিকক্ষে ঠিকমতো পাঠদান দেওয়া সম্ভব হয়না। ফলে ব্যাহত হয় বিদ্যালয়ের গোটা শিক্ষা কার্যক্রম। এ সমস্যার যত দ্রুত সমাধান হবে, বিদ্যালয়গুলোর ফলাফল ততো ভালো হবে বলে শিক্ষকরা মন্তব্য করেন।

৩৩নং দক্ষিণ চরটেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএস আল মামুন বলেন, এমনিতেই বিদ্যালয়ে শিক্ষক সংকট। এর মধ্যে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকতে হয়। প্রায়ই উপজেলা সদরে যেতে হয়। এসময় একজন শিক্ষককে একসঙ্গে তিনটি শ্রেণিতে পড়াতে হয়। এতে করে পাঠদানে ব্যাঘাত ঘটছে।

এছাড়াও ওই সব বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হলে তারাও একই কথা বলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রধান শিক্ষকের শূন্য পদের বিষয়টি ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি’।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, শিরোপার প্রতিপক্ষ ভারত

Next Post

ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

Next Post
ব্র্যাক ব্যাংকের এমডি পেশাদার পোশাকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা

অভিনেতা গ্রেপ্তার সংক্রান্ত খবরের জন্য ছবি, যেখানে একজন পুরুষ হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে অভিযোগে গ্রেপ্তার এই অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT