চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় গাজায় ৪৩ ফিলিস্তিনি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় ইসরায়েলি হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় গাজায় ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৬ জন গাজা শহরের বাসিন্দা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি হামলায় তারা নিহত হন।

গাজা সিটি দখলের জন্য তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। যা চলমান যুদ্ধে সবচেয়ে তীব্র হামলা বলে মনে করা হচ্ছে। এমনকি স্থল অভিযানে ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গাজা শহরের দুই দিক থেকে অগ্রসর হচ্ছে তারা। এতে বাসিন্দারা দক্ষিণের আল-মাওসি ও দেইর ই বালাহ এর দিকে পালিয়ে যাচ্ছে। তবে, পর্যাপ্ত যানবাহন ও অর্থ না থাকায় দীর্ঘ যাত্রা পায়ে হেটে পারি দিতে গিয়ে অসুস্থ হয়েছেন অনেকে।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বলেন, তারা গাজা শহরে আরো শক্তি মোতায়েন করবে। তাই স্থানীয়দের দক্ষিণে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হলো। এটিই এখন একমাত্র অনুমোদিত পালানোর পথ।

ইসরাইলি সামরিক অভিযানে গাজা শহর একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এখনও কিছু পরিবার ভবনের ধ্বংসাবশেষের নীচে আটকা পড়ে আছে।

Tags: ইসরাইলি হামলাগাজা
Previous Post

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু

Next Post

বিশ্বকাপের টিকিট পেতে ৪৫ লাখ আবেদন

Next Post
FIFA World Cup ticket application countdown clock in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের টিকিট পেতে ৪৫ লাখ আবেদন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বহির্মুখী দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রাবাড়ীতে বাসার এসি বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT