চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার মঞ্চে ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:50 অপরাহ্ন 10, জুলাই 2025
in বিনোদন
A A
নাট্য মঞ্চে অভিনেতারা পারফর্ম করছে, দর্শক দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নতুন নাট্যপ্রযোজনা বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হবে ‘ফোর্থ ওয়াল থিয়েটার’-এর নাট্য প্রযোজনা ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’।

নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন মো. লাহল মিয়া এবং ড্রামাতুর্গ ও পরিকল্পনায় আছেন আব্দুল মুনিম তরফদার।

ডিস্টোপিয়ান শৈলীতে নির্মিত নাটকটি একটি স্বৈরশাসিত রাষ্ট্রে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে রাষ্ট্রীয় প্রপাগান্ডা, দমন-পীড়ন এবং নাগরিক প্রতিরোধের এক কাব্যিক ভাষ্য। যেখানে স্বাধীনতা হয়ে ওঠে পণ্য, কবিতা হয় রাষ্ট্রদ্রোহ, আর শিশুদের রং হয় বিপ্লবের প্রতীক।

নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক শিক্ষক, এক শিশু এবং এক মায়ের আর্তি- যেখান থেকে জন্ম নেয় নতুন সম্ভাবনার আলো। ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’ তাই শুধু একটি নাটক নয়- এটি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক পুননির্মাণের এক মঞ্চভাষ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানায় শিল্পকলা।

“404: নাম খুঁজে পাওয়া যায় নি” প্রযোজনাটি সম্পর্কে নির্দেশক মো. লাহল মিয়া বলেন, ‘404: নাম খুঁজে পাওয়া যায় নি’- এটি কেবল প্রযুক্তিগত বার্তা নয়, বরং একটি রাষ্ট্রিক বাস্তবতা ও মানবিক ট্র্যাজেডি। নাট্যরূপে এটি একটি এক্সপেরিমেন্টাল। আমরা চেষ্টা করেছি সময়ের ভাষা খুঁজে পেতে- যেখানে ব্যঙ্গ, থ্রিল, শোক, প্যাথস ও র‍্যাপ পাশাপাশি দাঁড়ায়। ভাষার পাশাপাশি চতুর্থ প্রাচীর ভাঙা হয়েছে, যেন দর্শক নিজেই নাটকের শরিক হয়ে ওঠে।

প্রযোজনাটি সম্পর্কে ড্রামাতুর্গ আব্দুল মুনিম তরফদার বলেন, “আমরা এই প্রযোজনায় ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই বার্তার মধ্য দিয়ে সমকালীন বিশৃঙ্খলা ও ক্ষমতার ভারসাম্যহীনতার বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর তুলে ধরতে চেয়েছি। ব্রেখটের এলিয়েনেশন ইফেক্ট বা বিচ্ছিন্নকরণ কৌশলের অনুশীলন দর্শকের আবেগ নয়, যুক্তি ও দায়বদ্ধতাকে আহ্বান জানায়। একইসঙ্গে পিটার হ্যান্ডকের ‘অফেন্ডিং দ্য অডিয়েন্স’ নাটকের সংলাপের অংশবিশেষের সুনির্দিষ্ট সংযোজন নাটকের কাঠামোয় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে দর্শক নিজেই প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ে- সে এই যাত্রার দর্শক, না অংশগ্রহণকারী?”

এই নাট্য প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুল মুনিম তরফদার, এঞ্জেলিনা পিয়ানা রোজারিও, এ. এইচ. এম. সাহেদুল আলম, ফারিহা তাসনীম হৃদি, হাদী আকাশ, শেখ সায়েম হোসেন, রাইসুল ইসলাম রোমান, তাসনোভা সানজিদা, ইসরাত মীম, মো. মাহাবুব আলম হৃদয় এবং জান্নাতুল ফেরদৌস তোয়া।

প্রযোজনাটির সহকারী নির্দেশক, সংগীত পরিকল্পনা, পোস্টার ও প্রচারে রয়েছেন মো. মনিরুজ্জামান, প্রোডাকশন ম্যানেজার ও প্রপস-এ রয়েছেন মোহাইমিন দ্বীপু, মঞ্চ ও আলোক পরিকল্পনায় সৈয়দ মো. যুবায়ের, আলোক প্রক্ষেপণে সৈয়দ মো. যুবায়ের ও তারিক ইব্রাহীম সজীব, মেকআপ ও কস্টিউমে থাকবে সম্মিলিত প্রয়াস, চিত্রগ্রহণ ও ভিডিও সম্পাদনায় রয়েছেন মোছা. কামনা আক্তার।

Tags: জুলাই আন্দোলনমঞ্চলিড বিনোদনশিল্পকলা
Previous Post

গুজরাটে সেতু ধসে মৃত্যুর মিছিল, মৃতের সংখ্যা বেড়ে ১৫

Next Post

নেগ্রেইরা কেলেঙ্কারিতে বার্সার বিরুদ্ধে বাড়তি তদন্তের অনুরোধ রিয়ালের

Next Post
একজন বৃদ্ধ ব্যক্তি স্টেডিয়ামে হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেগ্রেইরা কেলেঙ্কারিতে বার্সার বিরুদ্ধে বাড়তি তদন্তের অনুরোধ রিয়ালের

উপদেষ্টা পরিষদে আলোচনা চলমান বন্যা পরিস্থিতি নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT