চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ঘরছাড়া ৪ লাখ ফিলিস্তিনি, নিহতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়ালো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 14, অক্টোবর 2023
in আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মাঝে মানুষ, আহত ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলি বাহিনীর হামলার জেরে এখন পর্যন্ত উত্তর এবং মধ্য গাজা থেকে চার লাখের বেশি ফিলিস্তিনি ঘর ছেড়েছে। ইসরায়েল-হামাসের এই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত তিন হাজার ৫শ জনের বেশি নিহত হয়েছেন।এর মধ্যে  দুই হাজার ২শ’র বেশি ফিলিস্তিনি নাগরিক এবং এক হাজার ৩০০ ইসরায়েলি নাগরিক বলে নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ)।

শনিবার( ১৪ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন  নেতানিয়াহুর সরকার শুক্রবার ২৪ ঘণ্টার ‘চরম সময়সীমা’ ঘোষণার পরেই গাজার বেসামরিক ফিলিস্তিনিদের দক্ষিণ প্রান্তে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বিমান থেকে প্রচারপত্র ফেলতে শুরু করে ইসরায়েলি বায়ুসেনারা। তবে শনিবার ফিলিস্তিনীদের ঘরবাড়ি ছাড়তে নতুন করে আরো ৬ ঘণ্টার সময় বেধে দেয় ইসরায়েল।

মূলত, শুক্রবার থেকেই হামলা এড়াতে বাড়ি ছাড়তে শুরু করেন উত্তর এবং মধ্য গাজার বাসিন্দারা। ভূমধ্যসাগরের তীরবর্তী ওই ভূখণ্ডের দক্ষিণপ্রান্তের পাশাপাশি, বেশ কিছু ফিলিস্তিনি এরমধ্যে মিশরে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

ফিলিস্তিনের এক সাংবাদিক এক্সে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করেন। ভিডিও-তে দেখা যায়, গাড়ির মাথায় বাক্স, বিছানা চাপিয়ে গাজা ছাড়ছেন বাসিন্দারা। যদিও তারা কোথায় যাচ্ছেন , তা জানা যায়নি। এছাড়াও শনিবার গাজার বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে ‘দক্ষিণমুখী’ ঘরছাড়া জনতার ঢল। এ সময়ও ইসরায়েলের চালানো বোমা হামলায় নিহত হন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।

সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন বলা হয়, বৃহস্পতিবার রাতেই ইসরায়েলের প্রশাসন জাতিসংঘকে জানায়,  গাজার অন্তত ১১ লাখ মানুষকে সরে যেতে হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে তা অসম্ভব বলে প্রকাশ্যে জানায় জাতিসংঘ। এরপর শনিবার আরেক দফা সময় বাড়ায় ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরুর আগে গাজায় খাবার, পানি, বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এই পরিস্থিতিতে শনিবার জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, ‘অবিলম্বে গাজায় মানবিক সাহায্য পৌঁছানো প্রয়োজন।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। জবাবে হামাসকে উৎখাতের নামে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর হামলে পড়ে ইসরায়েলের বাহিনী।  হামাসকে ‘একঘরে’ করে সেনা অভিযান চালাতে তাই গাজাকে বেসামরিক জনতা শূন্য করতে চাইছে ইসরায়েল।

Tags: ইসরায়েল-ফিলিস্তন যুদ্ধইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধ
Previous Post

রোহিত ঝড়ে লণ্ডভণ্ড পাকিস্তান 

Next Post

বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় দুঃসংবাদ পেল শ্রীলঙ্কা

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT