চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আহানের উত্থানে বলিউডের অন্দরমহলে চাপা আতঙ্ক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 06, আগস্ট 2025
in বিনোদন
A A
বলিউডের একজন অভিনেতার ছবি, গভীর চিন্তায় মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

আহান পাণ্ডে— বলিউডের নতুন সেনসেশন! সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে যাত্রা শুরু করেই বাজিমাত করেছেন তিনি। ১৮ জুলাই মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। ইতোমধ্যেই ছবিটির আয় ছাড়িয়েছে ৫০০ কোটি রুপি, যা এবছরের অন্যতম ব্লকবাস্টার।

তবে, দর্শকদের প্রশংসা কুড়ানো এই ছবির সাফল্য শুধু খুশি নয়, শঙ্কাও ডেকে এনেছে ইন্ডাস্ট্রির কয়েকজন প্রতিষ্ঠিত অভিনেতার মধ্যে! বর্ষীয়ান চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক কমল নাহটা দাবি করেছেন, আহানের দ্রুত সাফল্যে চারজন বলিউড তারকা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

যদিও তিনি কারো নাম প্রকাশ করেননি। তবে বলেছেন, এক জন ৪০ বছর বয়সী অভিনেতা এতটাই বিচলিত যে ‘নিদ্রাহীন রাত’ কাটাচ্ছেন।

কী বলেছেন এই সাংবাদিক? ফারিদুন শাহরিয়ারের ইউটিউব সাক্ষাৎকারে কমল নাহটা বলেন,“আমি নাম প্রকাশ করিনি, কারণ তাকে ছোট করতে চাইনি। কিন্তু আমি যা লিখেছি, সব সত্যি। তিনি রাত জেগে থাকছেন, বারবার ফোন করে ‘সাইয়ারা’র কালেকশন যাচাই করছেন। শুধু এক জায়গায় তথ্য আড়াল করেছি— কতগুলো সিনেমায় তিনি কাজ করেছেন, সেটি বলিনি, কারণ এতে তার অপ্রস্তুত হওয়ার সম্ভাবনা ছিল।”

তিনি আরও বলেন,“আমি এই ঘটনা তুলে ধরেছি শুধুই ইন্ডাস্ট্রির অনিশ্চয়তা বোঝাতে। একজন প্রতিষ্ঠিত তারকাও একজন নবাগতকে দেখে অনিরাপদ বোধ করতে পারেন। তারা ভুলে যান, তারাও একসময় নবাগত ছিলেন।”

এসময় ভুষণ কুমারের পার্টির একটি ঘটনাও নাহটা স্মরণ করেন। বলেন, ভুষণ কুমারের এক পার্টিতে একটি বড় তারকা তাকে জিজ্ঞেস করেছিলেন ‘সাইয়ারা’ সম্পর্কে। তিনি জানান,“আমি বললাম, ছবিটা ব্লকবাস্টার। শুনেই তিনি উঠে চলে গেলেন।”

এখন পর্যন্ত ‘সাইয়ারা’র আয় কত?
মোহিত সুরির পরিচালনায় নির্মিত ‘সাইয়ারা’ একটি রোমান্টিক ড্রামা। যেখানে কাহিনীর কেন্দ্রে রয়েছে এক উঠতি গায়ক কৃষ কাপুর ও সাংবাদিক বানী বাত্রা। প্রেম ও সংকটের গল্পে আবেগঘন সংগীত হয়ে উঠেছে ছবির অন্যতম শক্তি।

ভারতে সিনেমাটি আয় করেছে ৩৭৬ কোটি রুপি। আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ১৩১ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ৫০৭ কোটি রুপি। এই অঙ্কের মাধ্যমে ‘সাইয়ারা’ উঠে এসেছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল রোমান্টিক ছবির তালিকায়। এই ছবির বাজেট সব মিলিয়ে মাত্র ৬০ কোটি রুপি! –নিউজ এইটিন

Tags: আতঙ্কআহান পাণ্ডেবলিউডসাইয়ারাসিনেমা
Previous Post

ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, জয়সওয়াল শীর্ষ পাঁচে

Next Post

তুরাগ রক্ষায় শিল্পীদের আহ্বান

Next Post
শিল্পীরা তুরাগ নদ রক্ষায় একত্রিত হয়ে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগ রক্ষায় শিল্পীদের আহ্বান

একজন নারী তার পোষা কুকুরের সাথে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ লাখ কুকুর হত্যার সিদ্ধান্তে ক্ষুদ্ধ জাহ্নবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT