চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকসেবী ২ গ্রুপের সংঘর্ষে ৪০ জন আহত

এস কে রাসেল by এস কে রাসেল
11:20 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষ ও ক্ষতিগ্রস্ত দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে মাদকসেবী দু’গ্রুপের সংঘর্ষে অর্ধশত বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এসময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার ২০ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর শহরের পঞ্চবটি পুকুর বউবাজার এলাকা ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার মাদকসেবী দু’গ্রুপের দ্বন্দ্বে সংঘর্ষটি দুই এলাকার যুবকদের মধ্যে ছড়িয়ে পড়ে।

নিবিড় ও নোবেল নামের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে পঞ্চবটি এলাকার শফিকুল, সুমন, সুলতান, আলামিন, হৃদয়, রতন, জুনায়েদ ও রজব। এছাড়াও ভৈরবপুর উত্তর পাড়া এলাকার এনামুল, লিমন, সুমেল, শাহাদাত, অনিকের নাম জানা গেছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে পুকুরপাড় পঞ্চবটি এলাকার নুরু মিয়ার ছেলে কামাল মিয়া ও ভৈরবপুর উত্তরপাড়া এলাকার অয়নের সঙ্গে পঞ্চবটি বউবাজার এলাকায় কয়েকজনের ঝগড়া হয়। মাদক নিয়ে এ ঝগড়াকে কেন্দ্র করে ভৈরবপুর এলাকার নিবিড়, রাতুল, রজবসহ ১৫-২০ যুবক প্রতিবাদ করতে এলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

স্থানীয়রা ঘটনার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে বিকেল ৩টায় ভৈরবপুর উত্তরপাড়া ও পঞ্চবটি এলাকার যুবকরা দা, বল্লম, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পঞ্চবটি এলাকার জালু মিয়া বলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার কিছু বখাটে যুবক অতর্কিতভাবে আমাদের বাড়িঘরে হামলা চালায়। তারা আমাদের এলাকার অর্ধশতাধিক দোকানপাট, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে।

ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ইমরান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চবটি এলাকার যুবকদের সাথে উত্তরপাড়া এলাকার যুবকদের দ্বন্দ্ব ছিল। সেই সূত্র ধরে অয়ন নামের একজনকে পঞ্চবটি এলাকার যুবকরা মারধর করেন। প্রতিবাদ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু বলেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার কিছু মাদকসেবীর সঙ্গে পঞ্চবটি এলাকার মাদকসেবীদের দ্বন্দ্ব হয়। এ ঘটনায় পঞ্চবটি এলাকায় ২০ জনের মতো আহত হয়েছেন। অর্ধশতাধিক দোকানপাটও ভাঙচুর করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পঞ্চবটি এলাকায় সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সজল মিয়া নামের একজনকে আটক করা হয়।

Tags: ২ গ্রুপের সংঘর্ষেকিশোরগঞ্জমাদকসেবীসংঘর্ষ
Previous Post

স্যার ফজলে হাসান আবেদের জীবনভিত্তিক গ্রন্থ ‘আশার জয়’ প্রকাশ

Next Post

নৌকা মনোনীত সংসদ সদস্য প্রার্থীর অনুসারী অস্ত্রসহ আটক

Next Post
অস্ত্রসহ আটক নৌকা প্রার্থী অনুসারীর ছবি, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা মনোনীত সংসদ সদস্য প্রার্থীর অনুসারী অস্ত্রসহ আটক

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারজানার সেঞ্চুরির পরও বড় ব্যবধানে হার, সমতায় সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT