চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালিতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় ৪০ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:12 পূর্বাহ্ন 03, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালিতে অজ্ঞাত সন্ত্রাসী হামলায় নিহতের জন্য নিরাপত্তা বাহিনী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালির মোপ্তি অঞ্চল (ফাইল ছবি)

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে মধ্যাঞ্চলের একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ওই গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। কিছু লোক পালিয়ে যেতে সক্ষম হলেও কিন্তু অনেককেই হত্যা করা হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) একটি প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত সোমবার মালির মোপ্তি অঞ্চলের ডিজিগুই বোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই পুরুষ।

মোপতির ব্যানকাস শহরের মেয়র মৌলেয়ে গুইন্দো জানিয়েছেন, হামলার আগে সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে। এরপর ভয়াবহ হামলা চালায়। সশস্ত্র লোকজন গ্রামটিতে নির্বিচার গুলি চালাতে শুরু করে।

তিনি মৃতের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও নাম প্রকাশ না করার শর্তে দুই স্থানীয় কর্মকর্তা  বলেছেন, হামলায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। তবে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি মালির কর্মকর্তারা।

এ ছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মালির ওই অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলো বহু বছর ধরে সক্রিয় রয়েছে। বছরের পর বছর দেশটিতে চলছে জঙ্গিদের সংঘর্ষ।

উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।

এছাড়া সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলছে মালি তার উপকেন্দ্র। এতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন।

Previous Post

কোয়ার্টারে ‘নিষিদ্ধ’ ভিনিসিয়াস

Next Post

গাইবান্ধায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

Next Post
গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় যাত্রীবাহী বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বিয়ের অনুষ্ঠানে প্রেমিক যুগল ও এক ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েতে না যাওয়ার কারণ জানালেন সোনাক্ষীর ভাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT