চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজস্থান পুলিশের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জনসমাগমে রাজস্থান পুলিশের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজস্থানের দৌসা জেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার পর প্রতিবাদ হিসেবে থানায় ব্যাপক বিক্ষোভ এবং ভাঙচুর চালিয়েছে গ্রামবাসীরা। অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে মারধরও করে গ্রামবাসী।

সাব-ইন্সপেক্টর ভূপেন্দ্র সিং নির্বাচনের দায়িত্বে থাকার সময়, শিশুটিকে প্রলোভন দিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। সহকারি পুলিশ সুপার বজরং সিং জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, আশেপাশে বসবাসকারী একটি পরিবারের অভিযোগের ভিত্তিতে ভূপেন্দ্র নামে একজন এসআই-এর বিরুদ্ধে রাহুওয়াস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রামবাসী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। শিশু মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সহকারি পুলিশ সুপার বজরং সিং।

খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা রাহুবাস থানার আশেপাশে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। ভূপেন্দ্র সিংকে পুলিশের হাতে তুলে দেয়ার আগে তারা তাকে মারধরও করে।

ঘটনাস্থলে গিয়ে বিজেপি সাংসদ কিরোদি লাল মীনা বলেন, ৪ বছরের কন্যাশিশুকে পুলিশ সদস্য দ্বারা ধর্ষণের ঘটনায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিষ্পাপ শিশুর যথাযথ ন্যায়বিচার করা হবে।

বিজেপি সাংসদ শিশুটির পরিবারকে ৫০ লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।

Tags: পুলিশভারতরাজস্থানশিশু ধর্ষণ
Previous Post

ওপেনারদের হারিয়েও বেশ ঘুরছে টাইগারদের রানচাকা

Next Post

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প

Next Post
আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্পের তথ্যচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশ থেকে রেলপথে কক্সবাজার আসার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT