চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধ মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

আবুল কালাম আজাদ by আবুল কালাম আজাদ
5:10 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in জনপদ, সাতক্ষীরা
A A
সাতক্ষীরা জেলা মানচিত্র ও অবস্থান চিহ্নিত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরার শ্যামনগরে যুদ্ধাপরাধ মামলায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এস.এম মহাসিন-উল-মুলকসহ ৪ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার গভীর রাতে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদের নেতৃত্বে পুলিশ তাদের নিজ নিজ বাড়ী থেকে আটক করে।

আটকরা হলেন শ্যামনগরের ঈশ্বরীপুর গ্রামের এস.এম মহাসিন-উল-মুলক, ধূমঘাট গ্রামের মহিউদ্দীন গাজী, শ্রীফলকাটি গ্রামের ফজের আলী ওরফে কুদ্দুস মোল্যা এবং মুন্সিগঞ্জ কুলতলী গ্রামের ফজের আলী গাজী।

মামলার উদ্বৃতি দিয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১৯৭১ সালের ১০ অক্টোবর শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামে সুরেন্দ্র নাথ মন্ডলকে গুলি করে হত্যা করে আসামীরা। ওই ঘটনায় নিহতের কন্যা মামলার বাদী চন্দনা রানী (টুকু) মন্ডল ২০০৯ সালের ২৬ এপ্রিল সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে আসামীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ আরও বলেন, যুদ্ধাপরাধী মামলায় পরোয়ানাভূক্ত ৪ জনকে আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Previous Post

‘ব্রহ্মাস্ত্র’র সবচেয়ে দামী টিকেট মূল্য ২২০০ রূপি!

Next Post

‘সংগীত জীবনে এটি আমাদের স্বপ্নের কনসার্ট’

Next Post
ব্যান্ডের দুই সদস্যের লাইভ পারফরম্যান্স, দর্শকদের মাঝে উৎসাহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সংগীত জীবনে এটি আমাদের স্বপ্নের কনসার্ট’

একজন ব্যক্তি করোনাভাইরাস টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় শনাক্ত ২৮২, মৃত্যু নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT