চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতার মামলায় র‌্যাবের হাতে বিএনপি নেতাসহ ৪ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 24, নভেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের লোগো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাশকতার মামলায় গতকাল সারাদিনে রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল কাদিরসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল ২৪ নভেম্বর বুধবার র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও ও মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজধানীর গেন্ডারিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল কাদির (৫৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমিন উদ্দিন চৌধুরী (৫৬), মালয়েশিয়ার কুয়ালালামপুর মহানগর যুবদলের সহ-সভাপতি মোঃ মিজান ঢালী (৩৭) ও মাসুদ পাটোয়ারী (৪৮)। রাজধানীর গেন্ডারিয়া, মুন্সিগঞ্জ ও নোয়াখালি জেলায় তাদের গ্রামের বাড়ি বলে জানা গেছে। তারা ডিএমপি’র পল্টন, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়তের নেতাকর্মীরা অবরোধের নামে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বাস, ট্রাক, সিএনজি, লেগুনা, এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহন ভাংচুর ও ককটেল নিক্ষেপ বা দাহ্য পদার্থ দিয়ে বাসে অগ্নিসংযোগ করে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে। এমনকি গত ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে তারা সারা দেশে ব্যাপক নাশকতা শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে। এছাড়া ইতিপূর্বে তারা রাজধানীর পল্টন, যাত্রাবাড়ী, খিলগাঁও এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ি ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানায়।তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Tags: নাশকতানাশকতার মামলাবিএনপিযুবদলর‌্যাব
Previous Post

৪৮ দিনের টানা যুদ্ধের পর গাজায় আজ থেকে যুদ্ধবিরতি

Next Post

রিয়ালে আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে পারেন স্কালোনি

Next Post
রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে স্কালোনির সম্ভাব্য নিয়োগের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালে আনচেলত্তির স্থলাভিষিক্ত হতে পারেন স্কালোনি

ব্রাজিলের ফুটবল খেলোয়াড় রদ্রিগো মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের হারের পর বর্ণবাদী আচরণের শিকার রদ্রিগো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT