চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান সীমান্তে ৪ পাকিস্তানি সেনা নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 02, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
পাকিস্তানি সেনা সদস্য সীমান্তে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় আফগানিস্তান এবং ইরান সীমান্তে ইরানিদের হামলায় পাকিস্তানের সীমান্তে টহলরত ৪ জন সেনা সদস্য নিহত হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, গতকাল শনিবার পাকিস্তান সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, কেচ জেলার জলগাই সেক্টরে ইরানিদের আক্রমনের সময় নিহত সেনারা পাকিস্তান-ইরান সীমান্তে টহলরত অবস্থায় ছিল। তবে এই হামলার জন্য ইরান থেকে তাৎক্ষণিকভাবে কোনো দায় স্বীকার করা হয়নি।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে জানায়, এ বিষয়ে ইরানের ওই হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য ইরানের সাথে যোগাযোগ করা হচ্ছে।

হামলাকারী বিদ্রোহীরা নিহত চার সেনার অস্ত্র নিয়ে গেছে। নিহত ৪ জনের মধ্যে একজন ছিলেন কর্পোরাল, একজন ল্যান্স-কর্পোরাল এবং দু’জন প্রাইভেট। পাকিস্তান ও ইরানের মধ্যে ৯০০ কিলোমিটারেরও বেশি সীমান্তবর্তী এলাকা রয়েছে। এসব এলাকায় অতীতেও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

দু’টি দেশের সীমান্ত এলাকায় বসবাসরত বিদ্রোহী বালুচ গোষ্ঠী জানায়, তারা আঞ্চলিক সম্পদের একটি বড় অংশের জন্য লড়াই করছে। বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা কয়েক দশক ধরে সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে। গত মাসে বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় নয়জন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

Tags: ইরানপাকিস্তানপাকিস্তান সেনাবাহিনীবেলুচিস্তান
Previous Post

আরাভ খান বিষয়ে তথ্য প্রয়োজন হলে সহযোগিতা করব: হিরো আলম

Next Post

মাঝ আকাশে উড়ন্ত বেলুনে আগুন: ঝাপ দিলেন আরোহীরা

Next Post
উড়ন্ত বেলুনটি পাহাড়ের পেছনে আকাশে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে উড়ন্ত বেলুনে আগুন: ঝাপ দিলেন আরোহীরা

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের আরেকটি সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT