চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বব মার্লেকে নিয়ে যে ৪ সিনেমা না দেখলেই নয়

মৃত্যুদিনে কিংবদন্তী বব মার্লেকে স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 11, মে 2026
in বিনোদন
A A
বব মার্লে চরিত্রে একজন অভিনেতা গিটারে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেগে সংগীতের অবিসংবাদিত কিংবদন্তী বব মার্লের মৃত্যুদিন আজ। ১৯৮১ সালের এই দিনে মাত্র ৩৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান তিনি। কিন্তু চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর গান, দর্শন ও জীবনসংগ্রাম এখনো অনুপ্রেরণা জোগায় কোটি মানুষের হৃদয়ে।

জ্যামাইকায় জন্ম নেওয়া বব মার্লে শুধু একজন সংগীতশিল্পী ছিলেন না, তিনি ছিলেন শান্তি, মানবতা ও সাম্যের প্রতীক। নো ওমেন নো ক্রাই, বাফালো সোলজার কিংবা ইজ দিস লাভ-এর মতো কালজয়ী গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন ভালোবাসা ও প্রতিরোধের বার্তা।

তাঁকে বলা হতো, তৃতীয় বিশ্ব থেকে উঠে আসা প্রথম সুপারস্টার! মৃত্যুদিনে এই কিংবদন্তীকে স্মরণ করতে তাঁর জীবন ও সংগীতভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র দেখে নিতে পারেন ভক্তরা। কারণ বব মার্লে শুধু সংগীত দুনিয়ায় এক সাধারণ নাম নয়, তিনি প্রতিবাদ, প্রেম ও মানবতার এক চিরন্তন প্রতীক।

তাঁর মৃত্যুদিনে তাই এই চলচ্চিত্রগুলো হতে পারে কিংবদন্তী এই শিল্পীকে নতুনভাবে জানার এক অনন্য মাধ্যম:

বব মার্লে গিটার হাতে গান গাইছেন, উচ্ছ্বাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ মার্লে (২০১২)

২০১২ সালে নির্মিত এই ডকুমেন্টারিটি পরিচালনা করেন কেভিন ম্যাকডোনাল্ড। এখানে বব মার্লের জীবনের গল্প উঠে এসেছে তাঁর ঘনিষ্ঠজনদের বর্ণনায়। স্ত্রী রিটা মার্লে, সংগীতশিল্পী বানি ওয়াইলার ও প্রযোজক লি ‘স্ক্র্যাচ’ পেরি-সহ অনেকের সাক্ষাৎকার রয়েছে এতে। বব মার্লের শৈশব, সংগীতজীবনের শুরু এবং বিশ্বজয়ের গল্প উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে।

বব মার্লে: দ্য মেকিং অব আ লিজেন্ড (২০১১)

এটি মূলত বব মার্লের খ্যাতি পাওয়ার আগের জীবন নিয়ে নির্মিত। ১৯৭০-এর দশকে ধারণ করা দুর্লভ কিছু ফুটেজের ভিত্তিতে তৈরি এই ডকুমেন্টারিতে দেখা যায়, কীভাবে ছোট ছোট মিউজিক ক্লাব থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন বিশ্বসংগীতের অন্যতম বড় নাম।

রিবেল মিউজিক: দ্য বব মার্লে স্টোরি (২০০১)

এই চলচ্চিত্রে উঠে এসেছে মানবাধিকার, ন্যায়বিচার ও রাস্তাফারি দর্শনের প্রতি বব মার্লের গভীর বিশ্বাস। তাঁর গান কীভাবে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল, সেটিই দেখানো হয়েছে এই অন্তরঙ্গ প্রামাণ্যচিত্রে।

বব মার্লে গানের পরিবেশনায় এক শিল্পী, ডান হাতে মাইক ধরে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বব মার্লে: ওয়ান লাভ (২০২৪)

এটি বব মার্লেকে নিয়ে সবচেয়ে আলোচিত জীবনীধর্মী সিনেমা। রেনাল্ডো মার্কুস গ্রিন পরিচালিত এই চলচ্চিত্রে বব মার্লের ভূমিকায় অভিনয় করেছেন কিংসলে বেন অদি এবং রিটা মার্লের চরিত্রে দেখা গেছে লাশানা লিঞ্চকে।

চলচ্চিত্রটি মূলত ১৯৭৬ থেকে ১৯৭৮ সালের সময়কালকে কেন্দ্র করে নির্মিত, যেখানে দেখানো হয়েছে বব মার্লের ওপর হামলার ঘটনা, লন্ডনে নির্বাসিত জীবন, বিখ্যাত এক্সোডাস অ্যালবাম তৈরির পেছনের গল্প এবং জ্যামাইকায় ফিরে ঐতিহাসিক ‘ওয়ান লাভ পিস কনসার্ট’-এ অংশ নেওয়ার ঘটনা। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল চলচ্চিত্রটি। বিশেষ করে জ্যামাইকার সংস্কৃতি ও পরিবেশকে বাস্তবভাবে তুলে ধরার জন্য প্রশংসিত হয় এটি। আমেরিকান সং রাইটার অবলম্বনে

Tags: জ্যামাইকাডকুফিল্মদর্শনধর্মবব মার্লেমিউজিকলিড বিনোদনসংগীতসিনেমাসুপারস্টার
Previous Post

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ৬ দফা নির্দেশনা

Next Post

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি সার্বক্ষণিক সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্র্যাকের সেবা প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান, ২০২৩. Channel i News - চ্যানেল আই নিউজ

এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT