চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামে আরও ৪ শিশুর মৃত্যু

এ পর্যন্ত ৭১৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 29, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
শিশুদের চিকিৎসা চলাকালে মা ও নার্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৬ জনে।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৪১ জনের হাম শনাক্ত হয়েছে। এছাড়া ১ হাজার ৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জন। এর মধ্যে ১১ হাজার ৮৫১ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে এবং ১ লাখ ২১১ জন হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলমান প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৪১ জন।

Tags: মৃতের সংখ্যাশিশুর মৃত্যুহামহামের উপসর্গ
Previous Post

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

Next Post

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

Next Post
অর্থমন্ত্রী সংসদে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্যান্য সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

মানবাধিকার ও সমর্থন সংগঠনের লোগো, বিশ্ব মানচিত্র ও হাতের চিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT