চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী ও দুই সন্তানসহ নিখোঁজ ৪, থানায় জিডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 28, জুন 2026
in - সেমি লিড, অপরাধ
A A
পরিবারের চারজনের ছবি, মা ও তিন সন্তানসহ নিখোঁজের ঘটনায়।. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ার সোনাতলা উপজেলায়  আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান ও ভায়রার মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২২ দিন ধরে এই চারজন নিখোঁজ রয়েছেন। 

সোনাতলা থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়, গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. বিপাশা খাতুন (২৭), মোছা. জিবা খাতুন (৯), মো. রোহান (২) ও সুমি খাতুন (১৫) নামের চারজনের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজদের বিষয়ে জিডিতে শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। নিখোঁজ নারী নিশিতা খাতুনের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। তার পরনে ছিল বোরকা ও সাদা রঙের প্রিন্টের পোশাক। শিশুসন্তানদেরও আলাদা বর্ণনা দেওয়া হয়েছে।

জিডিতে পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন, পাশের এলাকায় ভাইরার বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। ওই বাড়িতে আমার স্ত্রী কয়েকদিন থাকার কথা জানায়। পরে বিকালে বাজারে জামা-কাপড় কেনার কথা বলে নিজেদের সন্তান ও ভাইয়ার সন্তান নিয়ে বের হয়ে গেলে আর ফিরে আসেননি। আমরা বেশ কয়েকদিন আত্মীয় স্বজনের বাসায় খোঁজ নিয়ে তাদের না পেয়ে থানায় জিডি করি।

এ ঘটনায় সোনাতলা থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে। তাদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Tags: থানায় জিডিবগুড়া
Previous Post

অপরাজিত থেকেও বিশ্বকাপে ইরানের বিদায় যেন ‘বিতর্কের গল্প’

Next Post

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা চোখে চোখ রেখে কথা বলছেন, পর্দার পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ ও বিনোদন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত করেছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT