চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণ থেকে মুক্তি পেতে পরিবারের ৪ সদস্যকে বিষ প্রয়োগে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাণহানি ঘটানো ব্যক্তির হাতের ছবি, বিষ প্রয়োগের পরের মুহূর্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণের বোঝা থেকে মুক্তি পেতে নতুন বছরের শুরুতেই নিজ পরিবারের ৪ জন সদস্যকে বিষ প্রয়োগ করে হত্যা করার পর নিজেও আত্মহত্যা করেছেন ভারতের পাঞ্জাব প্রদেশের একজন ব্যক্তি। মৃতদের মধ্যে ৩ বছর বয়সী একজন শিশু রয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের জলন্ধরের দারোলি খুর্দ গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেনার দায়ে জর্জরিত হয়ে অবসাদে পরিবারের সমস্ত সদস্যকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছিলেন মনমোহন সিং নামক ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি। মৃতদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, ২ মেয়ে এবং তাদের ৩ বছরের নাতনি।

পুলিশ জানিয়েছে, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। একই ঘরে তার স্ত্রী ও নাতনি মৃত অবস্থায় পড়ে ছিলেন। আর ওই দম্পতির ২ মেয়ের মৃতদেহ অন্য একটি ঘরে খুজে পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গেছে, মনমোহন সিং আত্মহত্যা করার আগে তার পরিবারের চার সদস্যকে বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করেছেন।

মনমোহনের প্রতিবেশীরা জানান, তারা বিকেলে পরিবারের সদস্যদের ঘোরাফেরা করতে দেখেছিলেন। তারপর তারা ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এমনকী ঘরের আলোও বন্ধ ছিল। মনমোহনের এক কন্যার স্বামী জানিয়েছেন, স্ত্রীকে একাধিকবার ফোন করে সাড়া না পেয়ে বাড়ি চলে আসেন তিনি। বহু ডাকাডাকির পরেও ঘরের দরজা বন্ধ ছিল।

পুলিশ জনিয়েছে, ঘটনার তদন্তে নেমে তারা ১টি সুইসাইড নোট খুজে পেয়েছে। যেখানে ওই ব্যক্তি দাবি করেছেন, তিনি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তারা জানায়, মনমোহন সিং স্থানীয় পোস্ট অফিসের শাখা প্রধান ছিলেন। তার বাড়িতেই পোস্ট অফিসের শাখা ছিল। তিনি সেখান ২৫ থেকে ৩০ লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন।

Tags: আত্মহত্যাঋণবিষহত্যা
Previous Post

নির্বাচনে সারাদেশে কী কাজ করে সেনাবাহিনী?

Next Post

আফ্রিদির বিশ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য ওয়াসিমের, বিস্মিত ওয়াকার

Next Post
ক্রিকেটার আফ্রিদি বিশ্রাম নিয়ে মন্তব্য করছেন, দর্শকরা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফ্রিদির বিশ্রাম নিয়ে বিস্ফোরক মন্তব্য ওয়াসিমের, বিস্মিত ওয়াকার

হলুদে আমির কন্যার মেকআপ ছাড়া লুক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT