চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাসের পাল্লাপাল্লিতে বিসিএসে সুপারিশপ্রাপ্ত জাবি শিক্ষার্থীসহ নিহত ৩

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
4:29 অপরাহ্ন 07, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
নিহত ব্যক্তির ছবি, দুই বাসের পাল্লাপাল্লিতে দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের ৪০ ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং ৪১ তম বিসিএসে (শিক্ষা) সুপারিশপ্রাপ্ত মোহাম্মদ রুবেল পারভেজসহ পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন আরও ২ পথচারী।

আজ (৭ ডিসেম্বর) বৃহস্পতিবার  সকাল সাড়ে ৮ থেকে সাড়ে ৯ টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানা বাসস্ট্যান্ড এবং সাভার হাইওয়ে থানার সামনে এই দূর্ঘটনা ঘটেছে।

নিহতদের মধ্যে বাকিরা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মধুপুর গ্রামের মোহাম্মদ খলিলের ছেলে মোঃ ইসমাইল হোসেন (১৭)।

নিহত রুবেল পারভেজের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায়। তিনি স্ত্রী ফারজানা, মেয়ে ফারিহা আর মাকে নিয়ে ধামরাইয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি মানিকগঞ্জের ঝিটকা মার্কেন্টাইল ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানা পরিদর্শক (তদন্ত) শেখ আবু হাসান বলেন, সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন রুবেল, মান্নান ও আরেকজন পথচারী। এ সময়, ঢাকাগামী সেলফি পরিবহনের দুই বাস পাল্লাপাল্লি করে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পারভেজ ও মান্নান মারা যান। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

অন্যদিকে একই মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল নিয়ে ইউটার্ন নিচ্ছিলেন মোহাম্মদ খলিল ও ছেলে ইসমাইল। তখন আরিচাগামী একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ইসমাইল। গুরুতর আহত অবস্থায় খলিলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এদিকে জাবি শিক্ষার্থী রুবেল পারভেজের মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না তার সহকর্মী, বন্ধুবান্ধব ও বিভাগের শিক্ষার্থীরা। ফলে এদিন তাৎক্ষণিক সকাল সাড়ে ৯ টা থেকে জাবির প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস আটক করতে শুরু করেন তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮টি বাস আটক করা হয়।
দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহতরা হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
সার্বিক বিষয়ে জানতে চাইলে হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের বাসটি এবং কাভার্ডভ্যান রেখে এর চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Tags: জাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সড়ক দূর্ঘটনা
Previous Post

নভেম্বর সেরার দৌড়ে শামি-হেড-ম্যাক্সওয়েল

Next Post

সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের

Next Post
নির্বাচন নিয়ে আলোচনা করছে রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের

অপহরণকারীকে আটক করে পুলিশ, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়াতে গিয়ে ৭ বছরের শিশুকে অপহরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT