চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথক দুর্ঘটনায় কক্সবাজারে ৪ জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:26 অপরাহ্ন 24, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে দুর্ঘটনায় নিহতের হাত, শোকার্ত পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুইজন। এছাড়াও কক্সবাজারের টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হন। নিহতরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ সোহেল (২২) এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঙ্গা মিয়ার ছেলে মোহাম্মদ রিফাত (২২)।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার নলবিলা খাদ্যগুদামের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি ডাম্পার (মিনি ট্রাক) চাপায় মোহাম্মদ বোরহান উদ্দিন (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি বায়োফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, সোনালী ব্যাংক চকরিয়া শাখার ম্যানেজার মো. গিয়াস উদ্দিন (৪২) এবং বায়োফার্মার রিজিওনাল সেলস ম্যানেজার এস.এম. আলমগীর (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিন ও আলমগীর পেকুয়া উপজেলার শিলখালী থেকে চকরিয়ার উদ্দেশে রওনা দেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নলবিলা খাদ্যগুদামের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ইটভর্তি ডাম্পার তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বোরহান উদ্দিন।

এদিকে কক্সবাজারের টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুর কামাল (১২) টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হলো ইমরান হোসেন (১২) এবং নজরুল হক (১২)। তারা একই এলাকার আসরাফিয়া দারুন নাজাত মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ ইমরান হোসেনের বাবা মো. কামাল জানান, মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে ঘুরতে এসে সাগরে গোসল করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমার ছেলে ও আরেকজন এখনও নিখোঁজ। তাদের উদ্ধার করতে কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার বলেন, আজ দুপুরে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চলছে। ইতোমধ্যে নুর কামালের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে কোস্টগার্ডের ডুবুরি দল কাজ করছে।

Tags: কক্সবাজারমৃত্যু
Previous Post

সোহরাওয়ার্দী কলেজে বহিরাগত শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর

Next Post

ডেঙ্গুতে একদিনে আরও ১১ জনের মৃত্যু

Next Post
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল শিবিরে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে একদিনে আরও ১১ জনের মৃত্যু

ট্রাম্প ও পুতিনের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনা, শিষ্টাচারপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনায় পুতিন!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT