চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৪ জনের মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
4:13 অপরাহ্ন 06, মে 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বজ্রপাতের সময় আকাশে ঝলমলে আলো এবং বজ্রের ঝনঝনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন স্কুলছাত্রী ও একজন কৃষক প্রাণ হারিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ও মিঠামইন থানার ওসি মো. শফিউল আলম জানান, আজ (৬ মে) মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাকুন্দিয়া উপজেলার চরটেকী গ্রামে বজ্রপাতে মারা যায় তিন স্কুলছাত্রী-ইরিনা (১৫), প্রিয়া (১৫) ও বর্ষা (১৫)। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর দক্ষিণ হাটিতে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন কৃষক কডু মিয়া (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। স্কুল থেকে বাড়ি ফেরার পথে নামাপাড়ায় বজ্রপাতে গুরুতর আহত হয় তিন ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বর্ষাও।

অন্যদিকে মিঠামইনের চমকপুর দক্ষিণ হাটিতে ধান শুকানোর কাজ করছিলেন কৃষক কডু মিয়া। বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: বজ্রপাতে মৃত্যু
Previous Post

‘জাতির প্রয়োজনে খালেদা জিয়া আবারও নেতৃত্ব দেবেন’

Next Post

ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজউকের আহ্বান

Next Post
বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প ও অগ্নি দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ সহনশীল ভবন নির্মাণে রাজউকের আহ্বান

জনসমাগমে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে চিকিৎসা শেষে দেশের মাটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT