চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার প্ররোচনা মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
10:50 অপরাহ্ন 28, অক্টোবর 2024
in - সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A
চার সাংবাদিকের ছবি, ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা মামলার সঙ্গে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ এনে পরিবারের পক্ষ থেকে করা মামলায় অভিযুক্ত ৪ সংবাদকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারা হলেন, রামগঞ্জ উপজেলার স্থানীয় সংবাদকর্মী জাকির হোসেন মোস্তান (ইত্তেফাক), বেলায়েত হোসেন বাচ্চু (যায় যায়দিন), জাকির হোসেন সুমন (সমকাল) ও শাখায়াত হোসেন জাহাঙ্গীর (মানবকন্ঠ)।

পরে সোমবার (২৮ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রামগঞ্জ থানা পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই ৪ জন সংবাদকর্মী একযোগে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের রামগঞ্জ শাখায় জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবালের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন।  রোববার ঘটনার দিনও দাবিকরা টাকার জন্য তাকে চাপ দেওয়া হয়। তাদের চাপ সইতে না পেরে এক পর্যায়ে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন বলে নিহতের পরিবারের দাবি।

ব্যাংক কর্মকর্তা  ইকবাল লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর ৩নং ওয়ার্ড এলাকা ও সাবেক পল্লী উন্নয়ন মাঠ কর্মকর্তা মোস্তফা কামালের ছেলে।

এ ঘটনায় সোমবার নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে  চার সংবাদকর্মীর বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এর আগে রাতেই তাদের চারজনকে আটক করে পুলিশ। পরে এই মামলায় চার সংবাদকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত ৪ সংবাদকর্মীকে গ্রেপ্তার করে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: কৃষি উপদেষ্টা

Next Post

ছাত্রলীগ হলেই গণহারে গ্রেপ্তার সমর্থন করেন না সারজিস আলম

Next Post
জনতা ও পুলিশ মুখোমুখি, প্রতিবাদ ও সমর্থন প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ হলেই গণহারে গ্রেপ্তার সমর্থন করেন না সারজিস আলম

আলোর ঝলকানিতে রমজানের লাইটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT