চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে যুবক হত্যার দায়ে ৪ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 29, জানুয়ারি 2023
in অপরাধ, জনপদ, ঢাকা
A A
সাভারে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ জনের ছবি, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ সিপিসি।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার বাইশমাইল এলাকায় র‌্যাব-৪ ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খাঁন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ জানুয়ারি গাজীপুর জেলার আরিফ নামের ১৯ বছর বয়সী এক যুবককে আশুলিয়ার শিমুলিয়ার কলতাসুতি এলাকায় গার্মেন্টেসে চাকরি দেয়ার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন সেন্টু নামের এক পূর্ব পরিচিত যুবক। পরে তার কাছে কয়েক লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সে টাকা দিতে অস্বীকার করলে তাকে কয়েকজন মিলে শ্বাসরোধ করে হত্যা করে লাশ কলতাসুতি এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত আরিফ সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাজরা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবার আশুলিয়া থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি র‌্যাবও মামলাটি তদন্ত শুরু করে। পরে রোববার ভোর রাতে র‌্যাব-৪ উন্নত প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারী সেন্টু সরদার, জমির উদ্দিন, রাব্বি আহমেদ ও জহিরুল ইসলামকে আশুলিয়ার জামগড়া ও গাজীপুরের সাতাইশ চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আসামিদের দুপুরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Tags: যুবক হত্যাসাভার
Previous Post

পাকিস্তানে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের প্রাণহানি

Next Post

সুবিচার পায় না নির্যাতিত নারী বরং শোনে ‘মন্দ মেয়ে’ শব্দটি

Next Post

সুবিচার পায় না নির্যাতিত নারী বরং শোনে ‘মন্দ মেয়ে’ শব্দটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, পেছনে সবুজ প্রকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী কাজ করছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT