চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পদৈর্ঘ্যে সেরা ‘আশ্রয়’, প্রামাণ্যচিত্রে ‘হাউসের ধুয়া’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 26, জুন 2021
in বিনোদন
A A
বাংলাদেশের প্রামাণ্যচিত্র 'স্মৃতি' এর পোস্টার, যেখানে একজন ব্যক্তি ধূসর আকাশের নিচে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৫ জুন) পর্দা নামলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’ এর। কোভিড পরিস্থিতির কারণে এবারের পুরো আসরটি সম্পন্ন হয়েছেন অন্তর্জালে।

সারাদেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে প্রায় ৪০০টি চলচ্চিত্র থেকে বাছাই করে ১১৯টি চলচ্চিত্র (৮১টি কাহিনি চলচ্চিত্র ও ৩৮টি প্রামাণ্য চলচ্চিত্র) এই উৎসবে প্রদর্শনী হয় বলে একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে ৭টি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ও শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় পুরস্কার দেওয়া হয়।

এ বছর স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে সারা বিনতে আফজলের ‘আশ্রয়’, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ‘শব্দের ভেতর ঘর’ এর জন্য ফুয়াদুজ্জামান ফুয়াদ, বিশেষ জুরি পুরস্কার পেয়েছে পরিচালক মেহেদী হাসান শামীমের ‘দ্যা ক্রিমেশন’ এবং অপরাজিতা সংগীতার ‘রিভোল্ট (দ্রোহ)’।

প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’। পরিচালক মো. রাসেল রানা (দোজা), শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি। এ ছাড়া বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন ফরিদ আহমদের ‘আনতারা’। অন্যান্য বিভাগে শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ‘শব্দের ভেতর ঘর’ চলচ্চিত্রের জন্য ফুয়াদুজ্জামান ফুয়াদ, শ্রেষ্ঠ সম্পাদনা ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনায় ‘হাউসের ধুয়া’ চলচ্চিত্রের জন্য দেবাশীষ দাস।

শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লাখ ২৫ হাজার, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ১লাখ এবং বিশেষ জুরি পুরস্কার ৫০ হাজার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ ২৫ হাজার, শ্রেষ্ঠ সম্পাদনা ২৫ হাজার, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা ২৫ হাজার, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় ২৫ হাজার টাকা ও সম্মাননা স্মারক পুরস্কার দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ এর সভাপতি ফরিদুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্বাগত বক্তব্য দেন একাডেমি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক আফসানা করিম।

Tags: আফসানা মিমিলিড বিনোদনসৈয়দ সালাউদ্দিন জাকী
Previous Post

মাহমুদউল্লাহকে টেস্টে ফেরানো হল

Next Post

ইউরোয় এবার ‘পারলে থাকো, নয়তো বিদায়’ পর্ব

Next Post
অলিম্পিক স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড়দের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোয় এবার ‘পারলে থাকো, নয়তো বিদায়’ পর্ব

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের নতুন স্পিন পরামর্শক রঙ্গনা হেরাথ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT