চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের তৃতীয় দিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 18, জুন 2024
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদ অনুষ্ঠান ও আয়োজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই। ঈদুল আজহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

ঈদের আগের দিন থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ঈদ আয়োজন। এরমধ্যে ঈদের তৃতীয় দিন থাকছে একটি সিনেমা , দুটি টেলিফিল্ম, দুটি নাটক সহ নানা আয়োজন।

চলচ্চিত্র
ঈদুল আজহার তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে বাংলা চলচ্চিত্র ‘ক্যাসিনো’। গেল বছর ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সৈকত নাসির পরিচালিত এই সিনেমা। ২০১৯ সালে বাংলাদেশে অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান ও অর্থ পাচার নিয়ে সিনেমাটির গল্প। এতে গোয়েন্দা সংস্থার এক সদস্য ‘নেওয়াজ’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। সিনেমায় নিরব-বুবলী ছাড়াও আছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। এর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

টেলিছবি
চ্যানেল আইতে ঈদুল আযহার তৃতীয় দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ধূসর’। রচনা ও পরিচালনা এস আর মজুমদার। অভিনয়ে অপূর্ব, তানজিকা আমিন, রওনক হাসান, জাকিয়া বারি মম, শাহেদ আলী সুজন, রুনা খান প্রমুখ।

একই দিন বিকেল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিফিল্ম ‘এ তুমি কেমন তুমি’। রচনা ইশতিয়াক আহমেদ ও পরিচালনায় আলোক হাসান। অভিনয়ে সাফা কবির, জুনায়েদ বোগদাদী, কচি খন্দকার প্রমুখ।

নাটক
চ্যানেল আইতে ঈদুল আযহার তৃতীয় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘বিউটি কুইন’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা, রিমু রোজা খন্দকার প্রমুখ।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছেন নাটক ‘অর্ধাঙ্গিনী’। রচনা ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে সাবিলা নূর, আবু হুরায়রা তানভীর, শিল্পী সরকার অপু, পারভেজ সুমন, আনোয়ার শাহী প্রমুখ।

ছোটকাকু সিরিজের নতুন ধারাবাহিক ‘হবিগঞ্জের হরবোলা’
ফরিদুর রেজা সাগর এর ছোটকাকু সিরিজের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘হবিগঞ্জের হরবোলা’ দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এটি নাট্যরূপ ও পরিচালনায় আফজাল হোসেন।
Tags: আনোয়ার শাহীআবু হুরায়রা তানভীরকচি খন্দকারজুনায়েদ বোগদাদীনাটকপারভেজ সুমনলিড বিনোদনশিল্পী সরকার অপুসাফা কবিরসাবিলা নূরসিনেমা
Previous Post

‘ঘাসের সাথে রোলেক্স ঘড়ি খেয়েছিল গরু’, ৫০ বছর পর উদ্ধার

Next Post

কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য দুঃখিত, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতীয় লোকসভায় স্পিকার নির্বাচন নিয়ে নজিরবিহীন চ্যালেঞ্জের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় লোকসভায় স্পিকার নির্বাচন নিয়ে নজিরবিহীন চ্যালেঞ্জে বিজেপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT