চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৪ জেলায় শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:53 পূর্বাহ্ন 17, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের তৃতীয় আসর নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’’, চলবে ৩ মার্চ পর্যন্ত। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে চলচ্চিত্রের নির্মাতা, প্রযোজক, শিল্পীকলাকুশলী এবং দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, জুরি সদস্য, সিলেকশন কমিটির সদস্যবৃন্দ, একাডেমির কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী।

উদ্বোধনী আয়োজন শুরু হবে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ। সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।

‘সবার জন্য চলচ্চিত্র , সবার জন্য শিল্প সংস্কৃতি’ এ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একযোগে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিসহ সারাদেশে ১৫ দিনব্যাপী ‘তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হবে।

পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে সমকালীন চলচ্চিত্র, নারী নির্মাতাদের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, ধ্রুপদী চলচ্চিত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রের মধ্য থেকে সিলেকশন কমিটি কর্তৃক বাছাইকৃত মোট ৩৬টি চলচ্চিত্র প্রদর্শনীর করা হচ্ছে এবারের চলচ্চিত্র উৎসবে। এর মধ্যে ২৩টি সমকালীন চলচ্চিত্র (২০১৮-২০২২ সাল) এবং ১৩টি অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র।

সমকালীন দেশীয় চলচ্চিত্র বিভাগে বিজ্ঞাপনের মাধ্যমে চলচ্চিত্র জমা নেওয়া হয়, জমাকৃত প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্র থেকে বাছাই করে ২৩টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য মনোনীত করা হয়। সেখান থেকে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র (দুই লক্ষ টাকা), শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা), বিশেষ জুরি (এক লক্ষ টাকা) এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পক এবং শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পক কে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

এছাড়াও উৎসব স্মারক, সনদপত্র প্রদান করা হবে। পুরস্কার প্রদানের লক্ষ্যে ০৭ (সাত) সদস্যবিশিষ্ট জুরি বোর্ড গঠন করা হয়েছে। উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও জাতীয় নাট্যশালা মিলনায়তন এবং দেশব্যাপী ৬৪ জেলার শিল্পকলা একাডেমিতে।

Tags: বাংলাদেশ শিল্পকলা একাডেমিলিড বিনোদন
Previous Post

রাশিয়া আক্রান্ত হলে বেলারুশ সরাসরি যুদ্ধ করবে: লুকাশেঙ্কো

Next Post

চীনা বেলুন বিধ্বস্ত করার জন্য ক্ষমা চাইবেন না বাইডেন

Next Post
বাইডেন চীনা বেলুন নিয়ে ক্ষমা চাওয়ার কথা বলছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনা বেলুন বিধ্বস্ত করার জন্য ক্ষমা চাইবেন না বাইডেন

বই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়, বিক্রি কম, বইয়ের দোকান ও পাঠকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বই মেলা: ভিড় বেড়েছে বিক্রি নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT