চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধুমাত্র প্লাস্টিকের কারণেই বছরে সাড়ে ৩ লাখ হার্ট অ্যাটাক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 03, মে 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
প্লাস্টিকের ক্ষতিকর কণিকা হাতে পড়ে থাকা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্টের রোগ এখন ঘরে ঘরে। শুধু বয়স্কদের নয়, অল্পবয়সীদের মধ্যেও দিন দিন বাড়ছে হার্টের রোগ। এর সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে হার্ট অ্যাটাক। বর্তমানে সারা বিশ্বে মৃত্যুর শীর্ষ কারণ হার্ট অ্যাটাক। আর এর নেপথ্যেই রয়েছে প্লাস্টিকের ভূমিকা।

শনিবার (৩ মে) হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের একটি ল্যানসেট স্টাডি জানিয়েছে, বছরে সাড়ে তিন লাখ হার্ট অ্যাটাকের নেপথ্যে প্লাস্টিকের ভূমিকা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ল্যানসেটের তরফে এই সংক্রান্ত একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা গেছে, বছরে সাড়ে তিন লাখ হার্ট অ্যাটাকে মৃত্যুর নেপথ্যে রয়েছে প্লাস্টিক তৈরির মূল উপাদান থ্যালেট যৌগ। থ্যালেট প্লাস্টিককে নরম করতে ব্যবহার করা হয়। বিভিন্ন প্লাস্টিকের বাটি, বোতল ইত্যাদির মধ্যে দিয়ে এই যৌগ শরীরে প্রবেশ করে।

গবেষণাটি করা হয়েছে ৫৫ থেকে ৬৪ বছর বয়সি ব্যক্তিদের নিয়ে। গবেষকদের কথায়, সাড়ে তিন লাখ হার্ট অ্যাটাকের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা ভারতেই সবচেয়ে বেশি। ভারতের পরে রয়েছে চীন। তার পরে ইন্দোনেশিয়া। ভারতে বছরে এক লাখের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হন।

গবেষকরা জানায়, থ্যালেটের গুরুতর সংক্রমণ দেখা গেছে মূলত দক্ষিণ এশিয়া, মধ্য পূর্ব ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে। এই অঞ্চলে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা ওই সাড়়ে তিন লাখের প্রায় ৭৫ শতাংশ।

তারা জানান, হার্ট অ্যাটাকের নেপথ্যে প্লাস্টিকের সম্পূর্ণ নয় আংশিক ভূমিকা রয়েছে। গোটা বিশ্বে যত সংখ্যক হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তাদের মধ্যে প্লাস্টিকজনিত কারণে মৃত্যুর সংখ্যা ১৩ শতাংশ। তবে হার্টের ক্ষতি ছাড়াও আরও বেশ কিছু অঙ্গের ক্ষতি করে থ্যালেট তথা এই প্লাস্টিক।

Tags: প্লাস্টিকহার্ট অ্যাটাক
Previous Post

৪৬ বছর পর লিগ ওয়ানে ফিরল প্যারিস এফসি

Next Post

যৌথবাহিনীর অভিযানে সাতদিনে আটক ২৫৯

Next Post
অভিযানে আটক ব্যক্তিরা ও উদ্ধারকৃত অস্ত্রের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথবাহিনীর অভিযানে সাতদিনে আটক ২৫৯

গ্রেপ্তার মাহফুজুরের সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুব্রত বাইনের সহযোগী ‘শুটার’ মাহফুজুর গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT