চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিন’স অ্যাওয়ার্ড পেলেন ৩৩ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 10, মার্চ 2024
in শিক্ষা
A A
ডিন'স অ্যাওয়ার্ড পেয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদিয়া আফরিন অমিন্তা: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো প্রদান করা হয়েছে ডিন’স অ্যাওয়ার্ড। প্রতিষ্ঠার চার দশক পর প্রথমবারের মতো স্নাতক (সম্মান) পর্যায়ের ৩৩ শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ৮ টি ফ্যাকাল্টির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মোট ৩৩ জন শিক্ষার্থীকে এ সম্মাননা দেয়া হয়।

আজ রোববার ১০ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ৮ টি অনুষদের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এছাড়া তাদের এককালীন অর্থও প্রদান করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটো প্রোগ্রাম গুরুত্বপূর্ণ। একটি কনভোকেশন প্রোগ্রাম এবং অন্যটি আজকের এই ডিন’স অ্যাওয়ার্ড। আজকের এই দিনে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের জন্ম দেয়া বাবা মায়েদের অভিনন্দন জানাই। উপাচার্য আরও বলেন, যারা ডিন’স অ্যাওয়ার্ড পেলেন তাদের আমরা আলোর পথ দেখালাম। যে আলোর পথের মাধ্যমে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তবে অনুরোধ থাকবে তারা যেনো অহংবোধে তাড়িত না হয়। মেধার সাথে যদি আপনার পরিশীলিত মন ও সভ্যতাকে যুক্ত না করা যায় তাহলে আপনার মতো হতভাগা আর নাই।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজকের অনুষ্ঠানে অংশ নিতে পেরে মনে হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ একটি আয়োজনে অংশ হতে পেরেছি। যারা আজকের অ্যাওয়ার্ড পায়নি তাদের মধ্যে এক ধরনের প্রেরণা তৈরি হবে, এতে পড়াশোনায় গতিশীলতা আসবে। ভালো মানুষ, যোগ্য মানুষ তৈরী হওয়ার একটি প্রতিযোগিতা সৃষ্টি হবে।

এদিকে ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান করা হয়েছে যা অন্য শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার প্রতি আরও উদ্বুদ্ধ করবে এবং ভালো ফলাফল করতে অনুপ্রেরণা যোগাবে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

আরেক ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আফিয়া ইবনাত শিমকী বলেন, প্রতিটি মানুষই তার মেধার স্বীকৃতি চায়। আমি আজ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ এই স্বীকৃতি পেয়ে। মা-বাবার পর যে আমাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছেন তিনি আমার বিভাগের সভাপতি অর্ঘ্য স্যার। আমি চাই আমাদের এই ধারা পরবর্তীতেও আমাদের বিভাগের জুনিয়রদের মাধ্যমে বজায় থাকবে।

Tags: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়ডিন'স অ্যাওয়ার্ড
Previous Post

মোবাইল ফোন হাতবদলের সূত্র ধরে খুনের রহস্য উদঘাটন

Next Post

‘সিগারেটে কার্যকর করারোপে আসবে ১০ হাজার কোটি টাকা বাড়তি কর’

Next Post
সিগারেটের উপাদান ও প্যাকেজিং দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিগারেটে কার্যকর করারোপে আসবে ১০ হাজার কোটি টাকা বাড়তি কর’

তথ্য প্রতিমন্ত্রীর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের সুরক্ষার জন্য আইন ও নিয়ম-নীতি দরকার: তথ্য প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT