ডেঙ্গু জ্বরে চলতি মাসের প্রথম ৯ দিনে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম এক সপ্তাহে মারা গেছেন ২৫ জন। চিকিৎসকরা বলছেন, বেশির ভাগ রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত কি না সেটাই নিশ্চিত করেন না। ফলে শেষ মুহূর্তে জটিল অবস্থায় হাসপাতালে আসা ‘সি’ ক্যাটাগরির ডেঙ্গু আক্রান্তদের মৃত্যু ঠেকানো যাচ্ছে না।








