চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র আন্দোলনে ৩২ শিশুর মৃত্যু ‘ভয়ানক ক্ষতি’: ইউনিসেফ

ছাত্র আন্দোলনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিবিসি'র প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 03, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নারীরা প্রতিবাদে অংশগ্রহণ করে 'আমরা ন্যায় চাই' স্লোগান সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে চলমান ছাত্র বিক্ষোভের সময় অন্তত ৩২ জন শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স এখনও ৫ বছর হয়নি। এই ঘটনাকে ‘ভয়ানক ক্ষতি’ বলে উল্লেখ করেছে সংস্থাটি।

গতকাল (৩ আগস্ট) শুক্রবার রাতে প্রকাশিত বিবিসি’র একটি প্রতিবেদন অনুসারে, ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেছেন, চলতি সপ্তাহে বাংলাদেশ সফরের সময় শিশুদের আটকের বিষয়ে তিনি অবগত হয়েছেন। আন্দোলনে ৩২ জনের মৃত্যুর বিষয়টি ইউনিসেফ নিশ্চিত করেছে। যা একটি ভয়ানক ক্ষতি।

এই বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, সরকারের কাছে ইউনিসেফের মৃত্যুর সংখ্যা সম্পর্কে কোন তথ্য নেই। আমরা জানি না, তারা কোথা থেকে নম্বর পেয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার। যারাই নিহত হয়েছেন, আমরা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে যাচ্ছি।

বিবিসির সাথে কথা বলা চিকিৎসকদের মতে, প্রাথমিক বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হয়েছে, নিহত ও আহতদের অনেকেই বন্দুকের গুলিতে আহত হয়েছেন। কিন্তু সরকার – যেটি বলেছে বেশ কয়েকজন পুলিশ অফিসারও নিহত হয়েছেন। অস্থিরতার জন্য তারা বিরোধীদের দায়ী করছে।

গত বৃহস্পতিবার দেশের প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামি এবং এর ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলটি সহিংসতার পিছনে ছিল বলে দাবি সরকারের। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমাদের কাছে প্রমাণ আছে যে তারা হত্যাকাণ্ডে এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংসে অংশ নিয়েছে।

নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ রয়েছে। ছাত্র বিক্ষোভের সমন্বয়কদেরও এক সপ্তাহের জন্য আটক করা হয়েছিল। তাদের নিজেদের সুরক্ষার জন্যই এটা হয়েছিল বলে কর্মকর্তারা দাবি করেছেন। যদিয়ও বৃহস্পতিবার তাদের মুক্তি এই ক্ষোভ কমাতে পারেনি।

শুক্রবার প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে সমন্বয়করা জনগণকে রাস্তায় আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, যারা নিরস্ত্র ছাত্র ও নাগরিকদের হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদ নয়। আটকে থাকার সময় তাদের এবং তাদের পরিবারকে হয়রানি, নির্যাতন এবং তাদেরকে দিয়ে নাটক করানো হয়েছে।

তবে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ছাত্র নেতাদের বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, সরকার ছাত্রনেতাদের হেফাজতে নিয়েছিল, কারণ সরকার তাদের জীবনের সম্ভাব্য হুমকির বিষয়ে সচেতন ছিল। তাদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে উঠেছে।

Tags: ইউনিসেফছাত্র আন্দোলন
Previous Post

বিগ বস ওটিটি সিজন ৩-এর বিজয়ী সানা

Next Post

সারাদেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, সাংবাদিকদের সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত: মির্জা ফখরুল

বাংলাদেশের খেলোয়াড়রা স্বর্ণ জয় করে সতীর্থকে বিয়ের প্রস্তাব দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণ জিতে সতীর্থকে বিয়ের প্রস্তাব, পরালেন হীরার আংটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT