চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১ ডিসেম্বর কী হতে যাচ্ছে রাজধানীতে, ফেসবুকে একেরপর এক পোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 অপরাহ্ন 28, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
৩১ ডিসেম্বরের জন্য রাজধানীতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য ও নেতারা একেরপর এক পোস্ট দিয়ে যাচ্ছেন ফেসবুকে। সবার পোস্টেই ৩১ ডিসেম্বর কিছু একটা হতে যাচ্ছে বলে ঘোষণা। নতুন রাজনৈতিক দল ঘোষণা আসছে, নাকি কোনো আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে তা জানা যায়নি।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে।

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন, এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইন শা আল্লাহ!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অল্পসময়ের ব্যবধানে কয়েকটি পোস্ট দিয়েছেন এ বিষয়ে। এক পোস্টে তিনি লিখেছেন, Comrades, 31st DECEMBER! Now or Never.। আরেকটি পোস্টে  তিনি  ❝Proclamation of July Revolution❞ লিখে শহীদ মিনারে ৩১ ডিসেম্বর বিকেল ৩টার সময় ঘোষণা করেন। এরপরে আরেকটি পোস্টে হাসনাত লিখেছেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা।

একই ধরনের পোস্ট দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটওয়ারী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, সমন্বয়ক রিফাত রশীদ, তারিকুল ইসলামসহ আরো অনেকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক সূত্রে জানা যায়, বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল, তেমনই ৩১ ডিসেম্বর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা হতে পারে। শেখ হাসিনার সরকারকে উৎখাত প্রক্রিয়ার নানা ঘটনা থাকবে ওই জুলাই বিপ্লবের ঘোষণায়।

ওই দিন নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা হবে কিনা, তা জানাতে পারেননি সমন্বয়ক ও নাগরিক কমিটির কেউ।

Tags: জাতীয় নাগরিক কমিটিবৈষম্যবিরোধী আন্দোলন
Previous Post

ছক্কা হাঁকানোর রহস্য জানালেন জিসান

Next Post

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ৯টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল এমজিআই

Next Post
এমজিআই ব্র্যান্ডের পণ্য ও পুরস্কার, বাংলাদেশের বাজারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ৯টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল এমজিআই

বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকার, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যকে না পাওয়াটা আর্থারের জন্য হতাশার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT