চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 10, ফেব্রুয়ারি 2025
in কর্পোরেট নিউজ
A A
৩০ জন গণমাধ্যমকর্মী লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সম্ভাবনাময় নতুন শিল্পখাত ‘কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার’খাত নিয়ে প্রতিবেদন করে লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যম কর্মী। এরমধ্যে তিন ক্যাটাগরিতে সেরা হয়েছেন তিনজন।

সোমবার ১০ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (ডিএনসিআরপি) মিলনায়তনে আমন্ত্রিত অতিথিরা অ্যাওয়ার্ডপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরষ্কারের অর্থ তুলে দেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকালের জসিম উদ্দিন বাদল, অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজ ২৪ ডটকম এর ডিএম নাজমুল হোসাইন এবং টেলিভিশন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের অ্যাওয়ার্ড পেয়েছেন আরটিভি’র সেলিম মালিক।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, বাজারে ভেজাল পণ্য রোধ এবং ভোক্তা স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারেন গণমাধ্যম। সাংবাদিকরা তাদের অনুসন্ধানি প্রতিবেদনে পণ্য নিয়ে অসঙ্গতি তুলে ধরলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দ্রুত ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন মহাপরিচালক।

অনুষ্ঠানে চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, রিমার্ক-হারল্যানের পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশিয় প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের অথেনটিক পণ্য ব্যবহারে ভোক্তাদের প্রতি আহবানও জানান তিনি।

কসমেটিকস ও স্কিন কেয়ার শিল্প খাতের পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন এসোসিয়েশন অব স্কিনকেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ (এএসবিএমইবি) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ আয়োজনে এই ফেলোশিপ পরিচালিত।

ফেলোশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক আব্দুল জলিল ও ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, এএসবিএমইবি’র সেক্রেটারি জেনারেল জামাল উদ্দীন ও সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেনসহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: গণমাধ্যমকর্মী
Previous Post

সালাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক সতীর্থ লভরেনের

Next Post

‘অপারেশন ডেভিল হান্টে’ গায়েবি মামলা দেয়া হচ্ছে: জিএম কাদের

Next Post
জিএম কাদেরের ছবি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

'অপারেশন ডেভিল হান্টে' গায়েবি মামলা দেয়া হচ্ছে: জিএম কাদের

বাংলাদেশ ব্যাংকের লোগো ও অর্থনৈতিক সূচক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মুদ্রানীতির মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT