চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 15, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীদের সংঘর্ষে আহত একজন হাসপাতালে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্বাচলে কাঞ্চন ব্রিজ সংলগ্ন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীদের দুটি গ্রুপে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে।

এই ঘটনায় গুরুতর আহত ল ডিপার্টমেন্টের ২ শিক্ষার্থীকে রাজধানীর ল্যাবএআইড হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সারাদিন ইউনিভার্সিটির ফার্মেসি এবং ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে ক্লাস শেষে ল’ ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট ও ফার্মেসি ডিপার্টমেন্টের জিগাতলা এলাকার শিক্ষার্থীরা ভার্সিটির বাসে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বাসে সিট পাওয়া নিয়ে সিএসসি ডিপার্টমেন্ট ও ল’ ডিপার্টমেন্টের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় পাশে থাকা ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে দুই ডিপার্টমেন্টের মধ্যে তুমুল হাতাহাতি হয়।

পরে ফের ৮ সেপ্টেম্বর ল’ ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সরাসরি ক্লাস বন্ধ করে অনলাইনে ক্লাস শুরু করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

তবে গতকাল আবার সরাসরি ক্লাস শুরু হলে দুই ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tags: আহত ৩০শিক্ষার্থীদের সংঘর্ষস্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
Previous Post

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

Next Post

ত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসেব বিষয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ

Next Post
টিএসসির ভেতর ও বাইরে ত্রাণের পাহাড়, মানুষ ত্রাণ সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ত্রাণ কর্মসূচির আয়-ব্যয়ের হিসেব বিষয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ

বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রাম ও মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT