চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহত

বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ডাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 30, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, খাগড়াছড়ি, জনপদ
A A
পানছড়ি বাজারে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৩ কর্মী নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

আজহার হীরা: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এর ৩ কর্মী নিহত হয়েছেন। বুধবার ৩০ অক্টোবর সকাল ১০টায় পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এই ঘটনা ঘটে।

ইউপিডিএফ এক বিবৃতিতে এই দাবি করেছে।

বিবৃতিতে জানানো হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে শাসন ত্রিপুরা, সিজন চাকমা ও জয়েন চাকমা নিহত হন। তারা আঞ্চলিক দল ইউপিডিএফ-এর কর্মী।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

ইউপিডিএফর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য মুখোশধারী সন্ত্রাসীদের দায়ী করেছেন।

এদিকে, ইউপিডিএফ এর ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

Tags: দুর্বৃত্তের গুলিতে নিহত
Previous Post

যুক্তরাষ্ট্রের নির্বাচন: এআই কারসজিতে এক্সে ভুল তথ্য ছড়ালেই অর্থ দিচ্ছেন মাস্ক

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অনশন

Next Post
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অনশন

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে হাইকোর্টে রুল শুনানি শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT