চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিআইজিসহ ৩ পুলিশ সুপার আটক

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
8:10 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
ডিআইজিসহ তিন পুলিশ সুপার আটক, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী, রংপুর ও নীলফামারীসহ বিভিন্ন জায়গা থেকে পুলিশের একজন ডিআইজি এবং তিনজন পুলিশ সুপারকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ঢাকার মিন্টু রোড গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের বিশ্বস্ত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়। দুপুরের পর তাকে ঢাকায় আনা হয়।

আর রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করা হয়। রাজশাহী জেলা পুলিশ অ্যাকাডেমির সহায়তায় তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

এছাড়া পুলিশের রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, আওয়ামী লীগ সরকারের আমলে গাজীপুর মেট্রোপলিটনের কমিশনার ছাড়াও ঢাকা মেট্রোপলিটন ডিবির ডিসি, সিআইডির বিশেষ পুলিশ সুপার ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি ছিলেন।

২৭ ব্যাচের পুলিশ সুপার আবুল হাসনাত বাগেরহাটের পুলিশ সুপার থাকাকালীন ২০২৪ সালের নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজনৈতিক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন।

পুলিশ সুপার আব্দুল মান্নান কুমিল্লা ও সিলেটে এসপি থাকার সময় নির্বাচন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শক্তি প্রয়োগ করেন। এর আগে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানোর একাধিক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার পুলিশ সুপার আসাদুজ্জামান ২৫তম বিসিএস কর্মকর্তা হিসেবে নোয়াখালী জেলার পুলিশ সুপার ছিলেন। নির্বাচন ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শক্তি প্রয়োগ ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত ছিলেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা হয়। তাদেরকে পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত রাখা হয়।

Previous Post

ইনিংস ব্যবধানে হার এড়িয়ে ৫৪ রানের লিড শ্রীলঙ্কার

Next Post

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা

Next Post
আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, গাজীপুরে ছাত্র-জনতার হামলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিচারের ঘোষণা

চ্যানেল আই অনলাইন: গাজীপুরে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বিচারের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার ৫৪ বছরে কোন অপকর্ম জামায়াতকে স্পর্শ করেনি: জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT