চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় পুলিশের গুলিতে বাংলাদেশিসহ নিহত ৩ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 13, মার্চ 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
পুলিশের হাতে উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জাম দেখছেন পুলিশ কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ‘সেন্ট্রো গ্যাং’ নামের এক অপরাধী চক্রের সন্দেহভাজন তিন সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্টার জানিয়েছে, সোমবার (১১ মার্চ) স্থানীয় সময় সকাল ১১ টা ৩০ মিনিটে কেএম ১৭ জালান পেকান-কুয়ান্তান বাইপাস এলাকায় পুলিশের সাথে গুলিবিনিময়ের সময় এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা স্বর্ণালংকারের দোকানে ডাকাতির বেশ কিছু ঘটনায় জড়িত ছিলেন। এসব ঘটনায় ক্ষতির পরিমাণ ৪০ লাখ মালয়েশীয় রিঙ্গিতেরও বেশি।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন ৩৬ ও ৪৪ বছর বয়সী ভিয়েতনামের নাগরিক। আর নিহত বাংলাদেশির বয়স ৩৮। গুলিবিনিময়ের পর একটি গাড়ির ভেতর থেকে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

পাহাং পুলিশ প্রধান কম দাতুক সেরি ইয়াহায়া ওথমান বলেন, পুলিশ গাড়ির আরোহীদের পেকানে পাহাং রাজ্য উন্নয়ন বোর্ডের এলাকায় সন্দেহজনক আচরণ করতে দেখে। এসময় পুলিশ তাদের থামার নির্দেশ দিলে গাড়ির চালক দ্রুত গতিতে বাইপাসের দিকে চলে যায়। পরে গাড়িটি ধাওয়া করে থামানোর পর পুলিশ সদস্যরা সেটি তল্লাশির চেষ্টা করেন। এ সময় গাড়ির ভেতর থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিরা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ওই  তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গাড়িটির ভেতর থেকে সাতটি গুলি ও একটি ‘গ্লক-১৭’ পিস্তল জব্দ করা হয়েছে। ড্রিল মেশিন, ধারালো অস্ত্র, হাতুড়িও পাওয়া গেছে সেখান থেকে। এছাড়াও ভিয়েতনামি দুই নাগরিকের পাসপোর্ট পাওয়া গেছে। তারা মালয়েশিয়ায় পর্যটক হিসেবে প্রবেশ করেন। আর ওই সন্দেহভাজন বাংলাদেশির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া গুলিবিনিময়ের ঘটনায় তদন্ত চলছে।

Tags: গুলিনিহতপুলিশমালয়েশিয়া
Previous Post

গ্রাহককে দিতে হবে ১০৬ থেকে ১১৮ টাকা বাড়তি বিদ্যুত বিল: সিপিডি

Next Post

ফাইনালের গোলদাতা মারিয়াম হান্না কি আঁখি খাতুনের বোন?

Next Post
বাংলাদেশের একজন ক্রীড়াবিদ নারী ফুটবলার চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের গোলদাতা মারিয়াম হান্না কি আঁখি খাতুনের বোন?

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিএনপি কোনমুখে আলোচনার কথা বলে', প্রশ্ন ওবায়দুল কাদেরের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT