চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 05, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সাভারে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভার প্রতিনিধি: সাভারের ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকার শ্যামলী সিএনজি প্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সবুর খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে রাজধানীর ঢাকা থেকে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বহনকৃত একটি বাস সাভারে আসছিল। এ সময় বাসটি বলিয়ারপুর এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠিয়ে দিলে দুমড়ে-মুচড়ে যায়।  অন্যদিকে, সাভার থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি গরু বোঝাই ট্রাক ওই বাসটির পিছনে ধাক্কা দেয় ও সাভার থেকে ছেড়ে আসা আরও একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী বাস এবং ট্রাককে ধাক্কা দিলে দুটি বাস ও ট্রাকের সকল যাত্রী গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা প্রকৌশলী কাওছার রাব্বি, আরিফুজ্জামান ও পুজা সরকারকে মৃত ঘোষণা করেন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: একেকটি কন্টেইনার যেন শক্তিশালী বোমা

Next Post

সীতাকুণ্ড ট্র্যাজেডি: দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

Next Post
দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি, সীতাকুণ্ড ট্র্যাজেডির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ড ট্র্যাজেডি: দগ্ধ তিনজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সেনাবাহিনী ও কর্মকর্তাদের সঙ্গে সাধারণ মানুষ ও কর্মকর্তাদের সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে উদ্ধার অভিযানে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT