চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 28, জুন 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, ট্রাফিক সিগন্যাল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। ক্যান্টনমেন্ট থানা এলাকায় ট্রাকচাপায় দুজন এবং খিলক্ষেত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপভ্যান উল্টে একজন নিহত হন।

আজ শুক্রবার তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

ক্যান্টনমেন্ট থানা এলাকায় সুমাত্রা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা সিফাতুর রহমান সাফিন ওরফে রাহুল মারা যান এবং সঙ্গে থাকা তার ভাই রাফি আহত হন। পরে রাফিকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।

তাদের বাসা মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় বলে জানান চাচা মনির হোসেন। তিনি জানান, রাতে রাহুল ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে পল্লবীর কালশী ব্রিজ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তখন পথচারীরা প্রথমে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মধ্যরাতে রাহুলকে মৃত ঘোষণা করেন। পরে রাফিও মারা যান।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, নিহতরা দুই ভাই। বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলে চালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তারা দুজন মারা যান। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে খিলক্ষেতে পিকআপভ্যান উল্টে নিহত আফজালের ভাই মাহফুজ হোসেন জানান, আফজাল থাকতেন মিরপুর ১২ নম্বরে। গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন আফজাল। রাতে একটি পিকআপভ্যানে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন।

খিলক্ষেত এলাকায় পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর আহত হন আফজাল। তখন স্থানীয়রা তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা রাতে মৃত ঘোষণা করেন।

Previous Post

৬০০ কোটির ‘কল্কি’তে কার পারিশ্রমিক কত?

Next Post

প্রয়াত ছাত্রনেতা শফী আহমেদ স্মরণে ২০ জুলাই স্মরণসভা

Next Post
শফী আহমেদ স্মরণে আলোচনা সভায় ছাত্রনেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত ছাত্রনেতা শফী আহমেদ স্মরণে ২০ জুলাই স্মরণসভা

দুর্নীতিবাজদের তালিকা দাবির জন্য মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT