চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের মধ্যে কাজে গিয়ে ৩ লবন চাষী নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:29 অপরাহ্ন 15, মে 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
লবণ চাষের জন্য পুকুরে কাজ করছে শ্রমিকরা, ঘূর্ণিঝড় মোখার প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখার তান্ডবের মধ্যেও লবণের মাঠে কাজ করতে গিয়ে কক্সবাজারের মহেশখালিতে তিন লবন চাষীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদুয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মো. নেছার (৩২) এবং বারঘর পাড়ার মতনের ছেলে মো. আনছার (৩৬)।

হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘূর্নিঝড় মোখার সময় রবিবার (১৪ মে) বারঘর পাড়ার পশ্চিমের লবণের মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা জনিত কারণে অসুস্থ হয়ে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। এছাড়া রাতে লবণ মাঠের পানিতে ভাসমান অস্থায় দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে লোকজন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছে।

এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, রবিবার সকালে মাঠে পলিথিন ও লবণ উঠানোর জন্য আনুমানিক ৪০ থেকে ৫০ জন শ্রমিক মাঠে যায়। বাতাস আর বৃষ্টির মধ্যে কাজ করার কারণে ঠাণ্ডায় ৬ থেকে ৭ জন অসুস্থ হয়ে পড়লে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। সেখানে বিকাল সাড়ে ৪টায় রিদুওয়ান(৩৫) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

অনেক শ্রমিক রাত হলেও বাড়িতে না ফেরায় তাদেরকে খুঁজতে স্বজনরা লবণ মাঠে গিয়ে রাত সাড়ে ১০ টায় ভাসমান অবস্থায় মুহাম্মদ নেছারকে এবং লবণ মাঠের অপর প্রান্ত থেকে রাত ১২ টার দিকে মোহাম্মদ আনসার নামের আরেক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। এসময় সোনা মিয়া নামের আরেক চাষীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তিনি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

মহেশখালি থানার ওসি প্রণব চাকমা বলেন, লোকমুখে তিন জনের মৃত্যুর খবর শুনেছি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা কোনো তথ্য পাইনি। তারপরও আমি হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। এছাড়া নিখোঁজের ব্যাপারে আমাকে কেউ কিছু এখনো জানায়নি।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন জানান, তিন জনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি।

এদিকে এলাকাবাসী জানায়, হোয়ানকের বিভিন্ন গ্রাম থেকে আরও ১০ থেকে ১৫ জন লবণ চাষী এখনো ঘরে ফেরেনি।

 

Tags: কক্সবাজারঘূর্ণিঝড় মোখামহেশখালি
Previous Post

পূর্ব ইউক্রেনে দুই রুশ কমান্ডার নিহত

Next Post

বাফুফে কর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফে কর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

যেভাবে ঢাকাই সিনেমার 'মিয়া ভাই' হয়ে উঠেছিলেন ফারুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT